সরকারের সর্বশেষ ষড়যন্ত্রে যুক্ত হয়েছে বেগম খালেদা জিয়াকে গৃহহীন করার মতলববাজি: নিউইয়র্কে ৭ নভেম্বরের তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির সমাবেশে বক্তারা
এনা: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এক সমাবেশের বক্তারা বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি উপস্থাপন করে মন্তব্য করেন, ৭ নভেম্বরের মাধ্যমে বাংলাদেশের জনগণ গণতন্ত্র ফিরে পেয়েছেন। অথচ সেই ৭ নভেম্বরের কিংবদন্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বর্তমান সরকার ও তার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রচার-প্রপাগান্ডা চালাচ্ছেন তা খুবই দুঃখজনক। বক্তারা বলেন, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, এখন যদি শেখ হাসিনা মারা যান তাহলে হয়তো আওয়ামী-বাকশালীরা জিকির তুলবেন যে কবর থেকে এসে জিয়াই তাকে হত্যা করেছেন। তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির উদ্যোগে বিপুলসংখ্যক প্রবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক ও তারেক পরিষদের সভাপতি আকতার হোসেন বাদল এবং পরিচালনা করেন সারওয়ার খান বাবু। প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট
এবং বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্বেও বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত বিপুলসংখ্যক প্রবাসী এ অনুষ্ঠানে যোগদান করেন। আমন্ত্রিক অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি আলহাজ ওয়ালিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, তারেক পরিষদের সেক্রেটারী রাফেল তালুকদার, যুবদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক হোসেন মজুমদার, বিএনপি নেতা আলহাজ্ব ওমর ফারুক, গোলাম ফারুক প্রমুখ। বক্তারা বলেন, তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে চিকিৎসার নামে বিদেশে পাঠিয়ে লাগাতার কুৎসা রটানো হচ্ছে তাদের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের মাধ্যমে বিএনপিকে নিশ্চিহ্ন করার অভিপ্রায়ে। সর্বশেষ সে ষড়যন্ত্রে যুক্ত হয়েছে বেগম খালেদা জিয়াকে গৃহহীন করার মতলববাজি। বক্তারা বলেন, গণতন্ত্রের লেবাসে শেখ হাসিনার সরকার বাংলাদেশে চরম স্বৈরাচারি শাসন ব্যবস্থা চালু করেছেন। এহেন অবস্থার বিরুদ্ধে দুর্বার আন্দোলন রচনায় প্রস্তুত হতে হবে পঁচাত্তরের ৭ নভেম্বরের চেতনায়। প্রসঙ্গত উল্লেখ্য যে, ১/১১ পরবর্তি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গঠিত তারেক পরিষদ, আন্তর্জাতিক কমিটির সাথে যুক্তরাষ্ট্র বিএনপির শীতল সম্পর্ক তৈরী হয়। কিন্তু তারেক রহমানসহ জিয়া পরিবারের বিরুদ্ধে লাগাতার ষড়যন্ত্রের প্রতিবাদে সুদূর এ প্রবাসে আকতার হোসেন বাদলের নেতৃত্বে তারেক পরিষদ সর্বদা সোচ্চার ছিল। যুক্তরাষ্ট্র বিএনপির একজন নেতা বার্তা সংস্থা এনাকে বলেছেন, সামনে আরো কঠিন দিন আসছে। তাই প্রবাসে বৃহৎ আন্দোলন রচনায় আকতার হোসেন বাদলের মত পরীক্ষিত সংগঠনের সহায়তার বিকল্প নেই। তাই এখন থেকে যুক্তরাষ্ট্র বিএনপির সকল কর্মকান্ডে সাথী হিসেবে থাকবে তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটি।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








