Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

সহযোগিতা দিতে প্রস্তুত জাতিসংঘ :বান কি মুন

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: May 1, 2013 | 5:47 PM

সাভারের রানা প্লাজা ধসে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক লিখিত বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন। এছাড়া এই মর্মান্তিক ঘটনা মোকাবেলায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতিসংঘ মহাসচিব।
শোক বাণীতে তিনি বলেন, ভবন ধসে কয়েক শ’ মানুষের এই করুণ মৃত্যুতে আমরা শোকাহত। বাংলাদেশ সরকারের প্রয়োজন হলে জাতিসংঘ যে কোন ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
এদিকে সাভারে রানা প্লাজা ধসে শত শত প্রাণহানির ঘটনায় জাতিসংঘে বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধিরাও পৃথক-পৃথক বার্তায় শোক জানিয়েছেন।
বাংলাদেশ মিসনের স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেনের কাছে শোক বার্তা পাঠিয়েছেন, লুক্সেমবার্গ, চিলি, ঘানার স্থায়ী প্রতিনিধিরা। এছাড়া শোক প্রকাশ করেছেন ইউএনএফপিএ’র আন্ডার সেক্রেটারি জেনারেল ড. বাবা টুন্ডি ওসোটিমেহিন, পিস আইল্যান্ড ইনস্টিটিউটের পরিচালক মেহমেট কিলিক।
ড. এ.কে আব্দুল মোমেন নিজেও সাভারের রানা প্লাজা ট্রাজেডিতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক শোক বাণীতে বলেন, সরকারের জরুরি উদ্ধার তৎপরতা এবং দেশের বিভিন্ন শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ যেভাবে উদ্ধার তত্পরতায় ঝাঁপিয়ে পড়ে ২ হাজার ৪শ’৩২ জনকে জীবিত উদ্ধার করেছে তা বিরল দৃষ্টান্ত। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এমন উদ্ধার তত্পরতা বাঙালীর মানবতার জয়গানের কথাই তুলে ধরেছে।ইত্তেফাক

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV