Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

সাংবাদিক গোলাম মল্লিকের মৃত্যুতে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের শোক

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: January 10, 2019 | 11:52 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ সাপ্তাহিক বাঙ্গালীর সাবেক সাংবাদিক গোলাম মল্লিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি দর্পণ কবীর ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। বিবৃততে তারা বলেন, গোলাম মল্লিকের মৃত্যুতে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব শোকাহত। আমরা তার আত্মার শান্তি কামনা করছি। একই সঙ্গে তার পরিবার যাতে দ্রুত শোক কাটিয়ে উঠতে পারেন সে প্রত্যাশা করছি।
প্রায় ২৪ ঘন্টা লাইফ সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার বিকেলে ৩ টা ৪০ মিনিটে ফ্লাশিংয়ের নিউইয়র্ক প্রেসবাইটেরিয়ান হাসপাতালে গোলাম মল্লিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ৮ জানুয়ারী মঙ্গলবার আকস্মিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে দ্রুত তাকে লাইফ সাপোর্ট দেয়া হয় ।
প্রায় ৬০ বছর বয়স্ক গোলাম মল্লিক ১৯৯১ সালে নিউইয়র্কে আসেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ কন্যা রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, গোলাম মল্লিকের মরদেহ ওজোন পার্কের ইসলামিক ফিউনারেল হোম থেকে আজ শুক্রবার বাদ জুমা ওজোন পার্ক মসজিদে নামাজে জানাজার জন্য নেয়া হবে। এর পর বাংলাদেশ সোসাইটির কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

ট্যাগ:
Situs Streaming JAV