Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

সাংবাদিক মনজুরুল হকের মায়ের মৃত্যুতে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের শোক

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: August 24, 2021 | 1:47 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, প্রথম আলো উত্তর আমেরিকার চিফ রিপোর্টার মোহাম্মদ মনজুরুল হকের মাতা আমেনা খাতুন (৬৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
২২ আগস্ট রবিবার বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনী রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৪ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
২৩ আগস্ট সোমবার সকাল ১০ টায় মিরসরাই সদর ইউনিয়নের মান্দারবাড়িয়া গ্রামে মরহুমার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সদ্য প্রয়াত আমেনা খাতুনের মৃত্যুতে এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সাঈদ, সাবেক সভাপতি নাজমুল আহসান, সাবেক সভাপতি দর্পন কবির, কোষাধ্যক্ষ মশিউর রহমান মজুমদার সহ সকল সদস্যবৃন্দ। এসময় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুমার মৃত্যুতে আরো শোক প্রকাশ করেছেন প্রথম আলো সাংবাদিক পরিবার যুক্তরাষ্ট্র, নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব, মিরসরাই এসোসিয়েশন যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতৃবৃন্দ, যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃবৃন্দ, ফোবানা, মিরসরাই প্রেস ক্লাব, চলমান মিরসরাই সম্পাদনা পরিষদ, বাংলাদেশ আওয়ামীলীগ মিরসরাই উপজেলা নেতৃবৃন্দ, মিরসরাই উপজেলা বিএনপি মিরসরাই নেতৃবৃন্দ, সাহিত্য সংগঠন প্রতীতি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

ট্যাগ:
Situs Streaming JAV