Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

সাইবার হামলার জন্য চীনকে দায়ী করলেন ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 19 বার

প্রকাশিত: March 14, 2013 | 10:36 PM

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠানের কম্পিউটারে সাইবার হামলার জন্য চীনকে দায়ী করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের ওয়েবসাইট হ্যাকিং নিয়ে উদ্বেগ বাড়তে থাকার মধ্যেই ওবামা বুধবার এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাত্কারে এ দোষারোপ করেছেন।’অবৈধ’ এই সাইবার হামলা নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র ‘কড়া কথাবার্তায়’ জড়াচ্ছে বলে মন্তব্য করেন ওবামা।
এবিসি নিউজে তিনি বলেন, সব না হলেও চীন থেকে কিছু কিছু ওয়েবসাইট হ্যাকিং-এর ঘটনা রাষ্ট্র পরিচালিত। তবে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে এক ধরনের সাইবার যুদ্ধে জড়িত, মার্কিন কংগ্রেসের আইনপ্রণেতাদের এ উদ্বেগকে পাশ কাটিয়ে গেছেন ওবামা। যুক্তরাষ্ট্রের ফার্মগুলোসহ বিভিন্ন প্রতিষ্ঠানে যে হারে সাইবার হামলা হচ্ছে তা চীনের সঙ্গে সাইবার যুদ্ধের সামিল বলে মার্কিন আইনপ্রণেতাদের দাবি সম্পর্কে ওবামাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “আপনারা জানেন যে, সাইবার গোয়েন্দাগিরি কিংবা সাইবার হামলা বা উত্তপ্ত সাইবার যুদ্ধের মধ্যে বড় ধরনের পার্থক্য আছে। আর তাই যুদ্ধের সঙ্গে কোনো পরিস্থিতির তুলনা করার ব্যাপারে সবসময়ই খুবই সাবধান থাকতে হবে।”
ওবামা আরো বলেন, “সাইবার নিরাপত্তা হুমকি ধীরে ধীরে বাড়তেই দেখছি আমরা। এটি খুবই সত্য। এর কিছু কিছু হুমকির সঙ্গে পুরোপুরি সরকার জড়িত। কিছু হুমকি আসছে রাষ্ট্র থেকে, আর কিছু কিছু হুমকি সৃষ্টি করছে অপরাধীরা।” আন্তর্জাতিক আইন সবারই মেনে চলা উচিত জানিয়ে ওবামা বলেন, “এ ব্যাপারে আমরা চীনসহ অন্য সব দেশকে সতর্ক করেছি।”রয়টার্স/ইত্তেফাক
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV