সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- বাঙ্গালি জাতির জীবনে ষোলই ডিসেম্বর এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে নয়মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় হয়। বাঙ্গালির গৌরবোজ্জ্বল এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে নিউজারসি অঙ্গরাজ্যের সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ। বিজয় দিবস উপলক্ষে সংগঠনটি আটলানটিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এর মিলনায়তনে গত ২০ ডিসেম্বর,মঙ্গলবার রাতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
সভার শুরুতে পবিত্র কুরআন শরীফ থেকে তিলাওয়াত করেন নূর মোহাম্মদ। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পনেরো আগস্টের সকল শহীদ, একাত্তর এর সকল শহীদ, জাতীয় চার নেতা ও শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সংগঠনের সভাপতি আব্দুর রফিকের সভাপতিত্বে ও মনিরুজজামান মনিরের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন বেলাল হোসেন,আব্দুর রহিম, বেলাল উদ্দীন, জুয়েল, নূর মোহাম্মদ, ফারুক তালুকদার, জাকিরুল ইসলাম খোকা,মাসুদ চৌধুরী, বোরহানউললাহ কাউসার,কাজী মনসুর খৈয়াম, শেখ কামাল মনজু, মোক্তাদির রহমান, নুরুন্নবী চৌধুরী শামীম,মোঃ বেলাল প্রমুখ ।
আলোচনা সভায় বক্তারা বলেন,জাতির পিতা একটি সুখী, সমৃদ্ধ, শোষণমুক্ত ও বৈষম্যহীন ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন যা বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। বক্তারা নতুন প্রজন্মের মাঝে জাতির পিতার আদর্শ ও দর্শন এবং স্বাধীনতার ইতিহাস ও গৌরবগাঁথা তুলে ধরার জন্য অভিবাবকদের প্রতি আহবান জানান।
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন লেখক- সাংবাদিক সুব্রত চৌধুরী ও সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পী মেহজাবীন মেহা ।
নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সভাপতি আবদুর রফিক মহান বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহন করে তা সফল করায় সবাইকে ধন্যবাদ জানান।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








