Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

সাউথ জার্সির গ্যালাওয়ে শহরে ধর্মসভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 193 বার

প্রকাশিত: June 14, 2022 | 1:38 PM

সুব্রত চৌধুরী : নিউজার্সি অঙ্গরাজ্যের গ্যালাওয়ে শহরে গত ১৩ জুন সোমবার ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী শিল্পী  দম্পতি দীপংকর মিত্র ও আন্না মিত্রের উদ্যোগে এই ধর্মসভার আয়োজন করা হয়। পশ্চিম ভার্জিনিয়াস্থ নতুন বৃন্দাবনের  ব্রহ্মচারি শুভানন্দ দাস ধর্মসভায় উপস্হিত ছিলেন।

ওইদিন সন্ধ্যায় গ্যালাওয়ে শহরের  ৪৮২, এবনি ট্রি এভিনিউর ভেনুতে অনুষ্ঠিত ধর্ম সভার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পবিত্র ধর্ম গ্রন্থ গীতা থেকে পাঠ, মালা জপ, সমবেত প্রার্থনা, ভজন, কীর্তন ইত্যাদি।

ধর্মসভায় আলোচকরা বলেন, ভগবানকে লাভ করতে হলে চাই আপন চিত্তশুদ্ধি। ভগবান ভজনেই চিত্তশুদ্ধি হয়ে থাকে। চিত্তশুদ্ধি ব্যতীত কখনও ভগবৎ দর্শন হয় না।

আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, প্রদীপ দে, তৃপ্তি সরকার, দীপংকর মিত্র, আন্না মিত্, মেরি দে, সুনীল দাশ, সজল দাশ, ধীমান পাল, শুক্লা পাল, দীপা দে, ইন্দিরা চৌধুরী, রানা দাশ, চন্দনা ত্রিপাঠি প্রমুখ ধর্মসভার বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন। গ্যালাওয়ে শহরে অনুষ্ঠিত এই ধর্মসভা  প্রবাসী হিন্দু সম্প্রদায়ের মধ্যে বেশ সাড়া ফেলেছিল।

শেষে ধর্মসভায় অংশগ্রহনকারীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

Situs Streaming JAV