সাগরতলে আরেক মহাবিশ্ব
ডেস্ক : পৃথিবীর অনুরূপ আরেক পৃথিবী কিংবা মহাবিশ্ব রয়েছে সাগরতলে। সেখানেও আছে প্রাণের বিচরণ। সূর্যের আলো পেঁৗছে না এবং পৃথিবীর সঙ্গে কোনো যোগসূত্র নেই, এমন স্থানে এক ধরনের অণুজীবের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। খবর ডেইল মেইলের। একদল আন্তর্জাতিক বিজ্ঞানী প্রশান্ত মহাসাগরের তলদেশে আড়াই কিলোমিটার জলরাশির গভীরে এবং তারপর শত শত মিটার পলিমাটির নিচে কৃষ্ণশিলার ভেতরে এক ধরনের ক্ষুদ্র অণুজীবের সন্ধান পেয়েছেন। এ গবেষণার ফল নিয়ে শনিবার সায়েন্স সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, বিজ্ঞানীরা এমন একটি জগতের খোঁজ পেয়েছেন, যার বিশাল প্রাকৃতিক পরিবেশ আমাদের পৃথিবী এবং এ পর্যন্ত আবিষ্কৃত যেকোনো পরিবেশের চেয়ে সম্পূর্ণ ভিন্নতর। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের সাগরতলের ভূভাগ থেকে নমুনা নিয়ে বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করেন, সূর্যালোক থেকে সম্পূর্ণ বঞ্চিত এবং পৃথিবী থেকে একেবারেই বিচ্ছিন্ন হওয়া সত্ত্বেও সেখানে ক্ষুদ্র অণুজীব বসবাস করছে। গবেষক দলের অন্যতম ডেনমার্কের আরহাস ইউনিভার্সিটির অণুজীববিজ্ঞানী মার্ক লিভার বলেন, ‘এই প্রথমবারের মতো আমরা প্রশান্ত মহাসাগরীয় তলদেশের গভীর ভূভাগে প্রাণের সন্ধান পেয়েছি।’ তিনি বলেন, এসব অণুজীব কিংবা সেখানকার ইকোসিস্টেম টিকে আছে কার্বন অণুর জৈব-রাসায়নিক রূপান্তর তথা কেমোসিনথেসিস উপায়ে। বিজ্ঞানীরা মনে করেন, এসব অণুজীব ওই পরিবেশে যে উপায়ে জীবন ধারণ করে রয়েছে, তেমন কোনো উপায়ে অন্যসব গ্রহে প্রাণের বসবাস আছে কি-না তা খতিয়ে দেখা সহজ হবে।সমকাল
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








