Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ ইনটেনসিভ কেয়ারে

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: April 24, 2018 | 8:59 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ ইনটেনসিভ কেয়ারে। স্ত্রী ও সাবেক ফার্স্টলেডি বারবারা বুশকে (৯৩) চিরবিদায় জানানোর একদিন পর হাসপাতালে ভর্তি করা হয়েছে তার স্বামী জর্জ এইচ ডব্লিউ বুশকে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। সোমবার বুশ পরিবারের মুখপাত্র জিম ম্যাগ্রা এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন। তাতে বলা হয়েছে, সিনিয়র বুশের রক্তে একটি সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এ জন্য তাকে রোববার সকালে ভর্তি করানো হয়েছে হয়েছে হাউসটন মেথোডিস্ট হাসপাতালে। ম্যাকগ্রা বলেছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুশ। দেখে মনে হচ্ছে তিনি সুস্থ হয়ে উঠবেন। আমরা এ বিষয়ে পরে আপডেট জানোবো। রিপাবলিকান দল থেকে নির্বাচিত সাবেক এই প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছেন, বুশের রক্তে যে সংক্রমণ ধরা পড়েছে তা মারাত্মক। এ থেকে পচন রোগ সৃষ্টি হয়, যা প্রাণহানীর কারণ হতে পারে। জর্জ এইচ ডব্লিউ বুশের অবস্থা সঙ্কটজনক ছিল বলে তিনি বর্ণনা করেন। ওই সূত্র আরো বলেন, জর্জ বুশের রক্তের চাপ দ্রুত নেমে যেতে থাকে। বেশ কয়েকবার উদ্বেগ দেখা দেয় তাতে। মারাত্মক সংশয় দেখা দেয় যে, তিনি হয়তো কোমায় চলে যাচ্ছেন। তবে তিনি স্থিতিশীল ছিলেন। সূত্রটি বলেন, বুশের বয়স হয়েছে। সেটা, তার স্বাস্থ্য ও সংক্রমণের বিষয়টি মাথায় রাখলে একে গুরুত্বর হিসেবে আখ্যায়িত করা যায়। কয়েক বছর আগে বুশ জানান যে, তিনি পার্কিনসন রোগে ভুগছেন। এর ফলে তিনি হাঁটার শক্তি হারিয়েছেন। তাই তাকে চলাফেরা করতে হয় হুইলচেয়ারে না হয় স্কুটারে করে। তার এই অসুস্থতা ও হাসপাতালে ভর্তির বিষয়টি পুরো পরিবারকে হতাশায় ফেলেছে। গত মঙ্গলবারেই মারা গেছেন বুশের স্ত্রী বারবারা বুশ। তাদের ছিল ৭৩ বছরের দাম্পত্য জীবন। আগে থেকেই পারিবারিক উদ্বেগ ছিল যে, বারবারা মারা গেলে কিভাবে তা মেনে নেবেন জর্জ এইচ ডব্লিউ বুশ, তার ভিতর কি প্রতিক্রিয়া হবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের আরেক সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশের পিতজর্জ এইচ ডব্লিউ বুশ। 

ট্যাগ:
Situs Streaming JAV