সাভার দুর্ঘটনায় ঐক্য পরিষদের শোক, সমবেদনা, ক্ষোভ ও নিন্দা
বাংলাদেশ হিন্দু-বৌদ্ব-ক্রিস্টান ঐক্য পরিষদ ৩রা মে সন্ধ্যায় জ্যাকসন হাইটসের সভায় এক প্রস্তাবে সর্বসন্মতভাবে সাভার মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতদের জন্যে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে। একই সাথে এনিয়ে রাজনীতির তীব্র ক্ষোভ ও নিন্দা জানায়। সভায় এই হৃদয়-বিদারক ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়। যারা আহত হয়েছেন তাদের এবং তাদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এতে সরকারের প্রতি আহবান জানানো হয়, প্রতিটি হতাহতের পরিবারকে ৩০লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার এবং আহতদের চিকিত্সার সম্পূর্ণ ব্যায়ভার বহন করার। প্রস্তাবে আরো বলা হয়, এ ধরনের মনুষ্যসৃস্ট ঘটনা যেন আর না ঘটে সেজন্যে সাভার ঘটনার দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এতে বলা হয়: এ ধরনের জাতীয় বিপর্যয় নিয়ে রাজনীতি করা অনুচিত এবং সবাই কথাবার্তায় আরো সতর্ক হওয়া উচিত।
প্রস্তাবে ক্ষোভের সাথে বলা হয়: এ ধরনের বিপর্যয় বাংলাদেশে নুতন নয়। প্রায়শ: বিল্ডিং ধ্বসে পরা; যাত্রীবাহী লঞ্চ ডুবে যাওয়া বা মানুষভর্তি বাস খাদে পড়ার সংবাদ আমরা দেখতে পাই। এসব বন্ধ হওয়া দরকার; মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া উচিত নয়। এসব ঘটনায় দায়ীদের কঠোর শাস্তি হলে জনগনের নিরাপত্তা নিশ্চিত হতে পারে। ভবিষ্যতে দালান ধ্বসে, বা লঞ্চ ডুবে অথবা বাস খাদে পড়ে যাতে কেউ না মরে এজন্যে এক্ষুনি ত্বরিত ব্যবস্তা নিতে হবে।
সবশেষে প্রস্তাবে বলা হয় যে: পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদে দেখা যায়, রানা প্লাজার মালিক জনৈক রবীন্দ্রনাথ সরকার এবং তার কাছ থেকে ওই জমি জোর করে কেড়ে নেয়া হয়েছে। ঐক্য পরিষদ মনে করে, জমির প্রকৃত মালিককে তার সম্পত্তি ফিরিয়ে দেয়া উচিত।
স্বাক্ষর: বাংলাদেশ হিন্দু-বৌদ্ব-ক্রিস্টান ঐক্য পরিষদ, যুক্তরাষ্ট্র -এর সদস্য : রতন বড়ুয়া; নবেন্দু দত্ত; ডা: টমাস দুলু রায়; সুশীল সাহা, শিতাংশু গুহ; নিখিল রায়; চন্দন সেনগুপ্ত; প্রদীপ দাস; প্রদীপ মালাকার; বিষ্ণু গোপ প্রমুখ।Press Release
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








