সামাজিক বাণিজ্য আন্দোলনে যোগ দিয়েছে ইউএসএইড
ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক ব্যবসাকে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ওয়াশিংটনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও ইউএসএইড-এর প্রশাসক ড. রাজ শাহ। ২২শে জুলাই এ সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় সেখানে উপস্থিত ছিলেন ইউএসএইড-এর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। বিশ্বের দরিদ্ররা যে সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে তাতে সহায়তার জন্য ইইএসএইড ও ইউনূস সোশ্যাল বিজনেসের (ওয়াইএসবি) মধ্যে অভিন্ন লক্ষ্যে ওই চুক্তি স্বাক্ষরিত হয়। সামাজিক ক্ষেত্রে উদ্যোক্তাদের উৎসাহিত করতে একই সঙ্গে কাজ করবে ইউএসএইড ও ওয়াইএসবি। ওয়াইএসবি’র সদর দফতর ফ্রাংকফুর্টে। সেখান থেকে বিশ্বজুড়ে সামাজিক বাণিজ্যের গতি আনার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে সামাজিক বাণিজ্যের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ইউএসএইড ও ওয়াইএসবি’র মধ্যে এই নতুন অংশীদারিত্ব বিশ্বজুড়ে আমাদের সামাজিক বাণিজ্যকে সমর্থন করবে। ইউএসএইডের টেকনিক্যাল সাপোর্ট আমাদের সোশ্যাল বিজনেস ইনকিউবেটর ফান্ডের মাধ্যমে লক্ষ্য অর্জনে সহায়ক হবে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








