Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

সারাহ পলিনের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নেইঃ বুশ

অনলাইন ডেস্ক পঠিত: 111 বার

প্রকাশিত: November 8, 2010 | 7:33 PM

 বাংলাপ্রেস,নিউইয়র্ক : সারাহ পলিনের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নেই। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডবি্লউ বুশ মনে করেন, তাঁর রিপাবলিকান দল থেকে গত প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী সারাহ পলিনের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নেই।  রিপাবলিকান দলের এক কর্মকর্তা এ কথা বলেন। তিনি বলেন, বুশ বিশ্বাস করেন যে ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জন ম্যাককেইনের রানিংমেট হিসেবে পলিনকে বেছে নেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল।পলিনের কারণেই নির্বাচনী প্রচারণায় হোঁচট খায় রিপাবলিকান দল।

 

 

 

 রিপাবলিকান দলে বুশের ঘনিষ্ঠ ওই কর্মকর্তা নিউইয়র্ক ডেইলি নিউজকে বলেন, ‘বুশ মনে করেন যে ম্যাককেইনের জন্য পলিনকে বেছে নেওয়ার সিদ্ধান্ত বিবেচনাপ্রসূত ছিল না।’ ‘বুশের মতে, অযোগ্য রানিংমেটকে নিয়ে ম্যাককেইন একটি বাজে প্রচারণা চালিয়েছেন। পলিনকে বেছে নেওয়ার কারণে জয়ের সব সম্ভাবনা শেষ হয়ে যায়।’ এর আগেও বুশ রিপাবলিকান দলের সমর্থক রক্ষণশীল টি পার্টি আন্দোলনের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক পলিন সম্পর্কে একই ধরনের অভিযোগ করেন।বুশের সাবেক বিশেষ সহকারী ম্যাট লাটিমার গত বছর বাজারে আসা তার এক বইয়ে লেখেন, ‘আমি মনে করার চেষ্টা করছি ওকে (পলিন) আগে দেখেছি কি না। আমি নিশ্চিত, ওর সঙ্গে আমার পরিচয় আছে।’ এর জবাবে বুশ বলেন, ‘ও কে? গুয়ামের গভর্নর?’ বুশের স্মৃতিচারণামূলক বই ‘ডিসিশন পয়েন্টস’-এর প্রচারের জন্য অপরাহ উইনফ্রের অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে বুশ ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। 

 
ট্যাগ:
Situs Streaming JAV