Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

সাড়ে ৩ কেজি স্বর্ণের শার্ট!

অনলাইন ডেস্ক পঠিত: 179 বার

প্রকাশিত: January 29, 2013 | 5:08 PM

রাজনীতি করতে হলে একদিকে যেমন ভোটারদের মন জয় করতে হয়, অন্যদিকে তেমনি দৃষ্টি আকর্ষণ করতে হয় দলের শীর্ষ নেতাদের। মনোযোগ আকর্ষণের জন্য ভারতের এক রাজনীতিক কিছুটা ব্যতিক্রমী পন্থাই বেছে নিয়েছেন। তার নাম দত্ত ফুজে। তিনি শারদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা। ৩২ বছর বয়সী এই রাজনীতিক আগামী লোকসভা নির্বাচনে ভারতের মহারাষ্ট্রের একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। এ কাজে সফল হতে হলে ভোটার ও তার দলের শীর্ষ নেতাদের মনোযোগ আকর্ষণ করা খুবই দরকার। এজন্য তিনি নতুন একটি শার্ট তৈরি করেছেন। এটি স্বর্ণের তৈরি। তার বিশ্বাস, স্বর্ণের এই শার্টটি তার ব্যাপারে মনোযোগ আকর্ষণে সহায়ক হবে। সাড়ে তিন কেজি স্বর্ণ দিয়ে তৈরি শার্টটির দাম পড়েছে ১.২৫ কোটি রুপি (প্রায় এক কোটি ৮৫ লাখ টাকা)। মারাঠি এই রাজনীতিককে প্রায়ই টিভিতে দেখা যায়। জনগণের দৃষ্টি আকর্ষণের জন্য তিনি স্বর্ণের বেল্ট, চেন ও ব্রেসলেট পরে টিভিতে উপস্থিত হন। এসবের সঙ্গে এবার তিনি যোগ করেছেন একটি স্বর্ণের হাফ শার্ট। এগুলো তৈরি করতে তার সব মিলিয়ে খরচ পড়েছে সাত কোটি রুপি ( প্রায় ১০ কোটি ৩৬ লাখ টাকা)। তবে এ কাজ শুধু ফুজে একাই করেননি। মহারাষ্ট্রে এরকম আরও ধনকুবের রাজনীতিক রয়েছেন। তারা ভারী স্বর্ণালঙ্কার পরে দলের শীর্ষ নেতাদের সঙ্গে ছবি তুলে তা বিশাল আকারের বিলবোর্ডে প্রদর্শন করেন। অথচ এই রাজ্যেই ঋণের ভারে জর্জরিত হয়ে বহু কৃষক আত্মহত্যা করেন। মহারাষ্ট্রের নবনির্মাণ সেনার নেতা রমেশ ওয়ানজালে ভারী স্বর্ণের চেন ও ব্রেসলেট পরেন। গত সংসদ নির্বাচনে রাজ থ্যাকারের দল থেকে মনোনয়ন পেয়ে তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। অন্য একজন রাজনীতিক, সম্রাট মোজে, দুই কোটি রুপির স্বর্ণ পরে শরদ পাওয়ার ও অজিত পাওয়ার একসঙ্গে ছবি তুলে বিলবোর্ডে প্রদর্শন করছেন। কংগ্রেস সরকারের শরিক নেতারা এসব কাণ্ড ঘটিয়ে চললেও কৃচ্ছ্রসাধনের উপদেশ দিয়ে চলছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সূত্র : এনডিটিভি/আমার দেশ
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV