Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

সিআইএ প্রধান হলেন ব্রেনান

অনলাইন ডেস্ক পঠিত: 20 বার

প্রকাশিত: March 8, 2013 | 9:53 PM

ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান হিসেবে চূড়ান্ত অনুমোদন পেয়েছেন জন ব্রেনান। গত বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এক ভোটে তাঁর নিয়োগ অনুমোদিত হয়। ব্রেনানের পক্ষে ৬৩টি এবং বিপক্ষে ৩৪টি ভোট পড়ে। জন ব্রেনান যুক্তরাষ্ট্রের বিতর্কিত ড্রোন (চালকবিহীন জঙ্গি বিমান) কর্মসূচির অন্যতম রূপকার হিসেবে পরিচিত। গত ৭ জানুয়ারি প্রেসিডেন্ট বারাক ওবামা সিআইএর প্রধান হিসেবে ব্রেনানের নাম প্রস্তাব করেন। ২০০৮ সালেও তাঁকে এই পদে বিবেচনা করা হয়েছিল। তবে সন্ত্রাসবাদ দমনে বিতর্কিত পন্থা নিয়ে সমালোচনার পরিপ্রেক্ষিতে ব্রেনান তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছিলেন। এবারও ড্রোন কর্মসূচি এবং সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বিতর্কিত পদ্ধতি নিয়ে তিনি সমালোচনার মুখে পড়েন। গত দুই মাসে অনেক তর্ক-বিতর্ক ও সমালোচনার পর গত বৃহস্পতিবার ব্রেনানের নিয়োগ নিয়ে সিনেটে ভোট হয়। ওবামা সিনেটে ব্রেনানের নিয়োগ চূড়ান্ত হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান।  সূত্র : এএফপি, গার্ডিয়ান।কালের কণ্ঠ

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV