সিলিকন ভ্যালিতে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ টেক ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত
বাংলাদেশ অ্যাসোসিয়েশান অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর উদ্যোগে এবং যুক্তরাষ্ট্রে উদ্যোক্তাদের সংগঠন দ্যা ইন্দাস এন্টারপ্রাইজ (টাই)-এর ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির টাই গ্লোবাল সদর দপ্তরে গত ৭ মে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ টেক ইনভেস্টমেন্ট সামিট ২০১৩। সামিটে ‘টেকনিক্যাল পার্টনারশিপ ফর গ্রোথ’ এবং ‘টুওয়ার্ডস ডিজিটাল বাংলাদেশ-ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ’ শীর্ষক দুইটি পৃথক অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রাহমান, ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের সিনিয়র অ্যাডভাইজার মিতুল দেশাই, বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব মো. নজরুল ইসলাম খান, ‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচির উদ্যোক্তা সজিব এ ওয়াজেদ, বেসিস সভাপতি একেএম ফাহিম মাশরুর, টাই সিলিকন ভ্যালির প্রেসিডেন্ট ভেঙ্কটেশ শুক্লা, ওডেস্কের ভাইস প্রেসিডেন্ট ম্যাট কুপারসহ সংশ্লিষ্ট খাতের উভয় দেশের প্রতিনিধিবৃন্দ। সামিটে যুক্তরাষ্ট্রের দুই শতাধিক তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা, প্রযুক্তি খাতে বিনিয়োগকারী, নীতিনির্ধারক, কুটনৈতিক ছাড়াও বাংলাদেশ থেকে ২৫ জন তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








