Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের বিরুদ্ধে খালেদার দায়ের করা লিভ টু আপিলসহ দুটি আবেদন খারিজ

অনলাইন ডেস্ক পঠিত: 58 বার

প্রকাশিত: November 29, 2010 | 1:53 AM

 

 

ইউএসএনিউজ ডেস্ক: সেনানিবাসের বাড়ি নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসনের করা লিভ টু আপিল ও স্থগিতাদেশ চেয়ে করা আবেদন উপস্থাপন করা হয়নি মর্মে খারিজ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে সেনানিবাসের বাড়ির স্থাপনা অপরিবর্তিত রাখতে এবং বাড়ি ফিরিয়ে দিতে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনও খারিজ করা হয়েছে।আজ সোমবার বেলা ১১টার দিকে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। এ ছাড়া আদালত অবমাননার অভিযোগে খালেদা জিয়ার করা মামলাটির শুনানি আদালত কাল মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছেন। বেলা ১২টার দিকে আদালতে এ আদেশ দেন।
শুনানিতে সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদা জিয়ার পক্ষে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহাবুব হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ।শুনানি উপলক্ষে আদালত প্রাঙ্গণের নিরাপত্তা জোরদার করা হয়।আদালতে প্রবেশের সময় প্রত্যেকের দেহ তল্লাশি করা হয়। বিচারক ও আইনজীবী ছাড়া কাউকে আদালতের ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না। কর্মকর্তা-কর্মচারীরা পরিচয়পত্র দেখিয়ে ভেতরে যাচ্ছেন। আদালত এলাকায় যাদের জরুরি কাজ নেই, তাদের সেখানে না যাওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে।
গত ১০ নভেম্বর বাড়ি নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল আবেদনের শুনানি ২৯ নভেম্বর পর্যন্ত মুলতবি করে আপিল বিভাগ। এরআগে ১৩ অক্টোবর সরকারের দেয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদার করা রিট আবেদন খারিজ করে হাইকোর্ট। একইসঙ্গে এক মাসের মধ্যে খালেদা জিয়াকে ওই বাড়ি ছাড়তে সময় দেয়া হয়।গত ১৩ নভেম্বর ক্যান্টনমেন্ট বোর্ড বাড়িটি খালি করে। এরপর খালেদা জিয়া সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তাকে এক কাপড়ে টেনে-হিঁচড়ে সেনানিবাসের বাড়ি বের করে দেয়া হয়েছে।অন্যদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এ দাবি অস্বীকার করে জানায়, খালেদা জিয়া স্বেচ্ছায় বাড়ি ছেড়ে গেছেন।
গত ২৩ নভেম্বর বাড়ি খালি করার মাধ্যমে আদালত অবমাননা ও বাড়িটি আগের অবস্থায় ফেরত চেয়ে আলাদা দুটি আবেদন করেন খালেদা জিয়া।এতে তিনি প্রতিরক্ষা সচিব খন্দকার আসাদুজ্জামান, মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজ, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান শিকদার, সামরিক ভূ-সম্পত্তি অধিদপ্তরের পরিচালক মর্তুজা আহমেদ, উপ-পরিচালক শফিকুল আহমেদ, মিলিটারি এস্টেট অফিসার এসএম ইমদাদুল হক, সেনানিবাস বোর্ডের চেয়ারম্যান তানবীর হাসান মজুমদার এবং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক শাহীনুল ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন।

ট্যাগ:
Situs Streaming JAV