Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

সোনালী একচেঞ্জ কোঃ ইনক্ এর চাকুরী থেকে মোঃ আজাদকে অব্যাহতি দেয়ার প্রতিবাদ ও পূনর্বহালের দাবীতে সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক পঠিত: 162 বার

প্রকাশিত: January 3, 2011 | 12:10 PM

নিউইয়র্ক:  সোনালী একচেঞ্জ কোঃ ইনক্ এর চাকুরী থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত মোঃ আজাদ গত রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত এক জনাকীর্ন সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, আজকে অত্যান্ত দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদের মাধ্যমে প্রবাসী বাংলাদেশী কমুনিটি ও দেশবাসীকে জানাচ্ছি যে, আমি দির্ঘ ৮ বৎসর যাবৎ নিউইর্য়কস্হ সোনালী একচেন্জ কোং ইনক্  এর একজন কর্মচারী হিসাবে অত্যান্ত নিষ্ঠা,সততা ও বিশ্বস্ততা এবং দক্ষতার সাথে কাজ করে কমিউনিটির সেবা করে আসছি। কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় গত ৩১ শে ডিসেম্বর ২০১০ তারিখে একটি চিঠির মাদ্যমে ব্যবসা মন্দার অজুহাতে বিনা কারনে অবৈধ ও অন্যায় ভাবে এবং উদ্দেশ্যমূলকভাবে আমাকে চাকুরী থেকে অব্যাহতি দেয়া হয়। সেখানে কোন ধরনের সাধারন নিয়মনীতি অনুসরন করা হয়নি।

  

 উল্লেখ্য যে গত ১৭ই ডিসেম্বর ২০১০ তারিখে অন্য একটি চিঠির মাধ্যমে জানিয়ে দিলো যে, ব্যবসা মন্দার কারনে হয়ত কিছু সংখ্যক কর্মচারীকে লে অফ বা অব্যাহতি দেয়া হতে পারে। কিন্তু বাস্তবে দেখা গেলো পূর্ব পরিকল্পিত ভাবে কর্মচারীদের কোন শ্রেনী বিন্যাস অনুসরন না করে শুধু আমাকেই লে অফ করা হয়েছে। নিউইর্য়কে সোনালী একচেন্জ কোং ইনকের ৫টি শাখার কার্যক্রম চললেও শুধু একজনকেই লে অফ করা হয়েছে যা লে অফ এর সজ্ঞায় পড়ে কিনা সন্দেহ।  আরো উল্লেখ্য যে, গত কয়েক মাস যাবত আমাকে নিউইর্য়কের প্রত্যেকটি শাখায় হযরানী মুলকভাবে পাঠানো হয়েছে।আমি প্রত্যকটি শাখায় সততার সহিত কাজ করেছি কোথাও কোন ধরনের অভিযোগ ছিলোনা।

 

 

 

 তিনি বলেন, আমি বিশ্বাস করি কোম্পানি থেকে যদি কর্মচারিদেরে লে অফ করা হয় সে ক্ষেত্রে আমি একজন সিনিয়ার টেইলার হিসেবে (জুনিয়ারদের বহাল রেখে) লে অফ এর আওতায় পড়িনা। আমার সন্দেহ হয় আমার প্রতি এ অন্যায় আচরন ও বেআইনী অব্যাহতি বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে দলীয় ও স্বৈরাচারী কর্মকান্ড বিদ্যমান ঠিক প্রবাসে ও বাংলাদেশের বর্তমান ফ্যাসিষ্ট, অবৈধ ও অগনতান্ত্রিক সরকারের নগ্ন চরিত্রের বহিঃপ্রকাশ কিনা?আমি এর তীব্র প্রতিবাদ করছি এবং অবিলম্বে আমাকে চাকুরীতে পূনর্বহালের জোর দাবী জানাচ্ছি। অন্যথায় আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হবো। অনেক কর্ম ব্যস্ততার মাঝে ও আপনারা এখানে আসায় আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

ট্যাগ:
Situs Streaming JAV