স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের কন্ঠযোদ্ধা যুক্তরাষ্ট্র প্রবাসী মঞ্জুর আহমেদ আর নেই
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী, কন্ঠযোদ্ধা মঞ্জুর আহমেদ আর নেই। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লসএঞ্জেলেস সংলগ্ন গ্লেনডেল সিটিতে এডভ্যান্টিস্ট মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ২৩ আগস্ট বুধবার ভোর রাত ৩টা ৫ মিনিট (নিউইয়র্ক সময় সকাল ৬টা ৫ মিনিট) এ শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহে —-রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি প্রোস্টেড ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। এছাড়াও একটি টিউমার ধরা পড়েছিল ইউরিন ব্লাডাওে। হাসপাতাল থেকে তাঁর মৃত্যু সংবাদ জানিয়েছেন তার বোন রীনা আহমেদ।
এছাড়া, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রেরই আরেক কন্ঠযোদ্ধা সৈয়দ মহিউদ্দিন হায়দার খোকাও কান্নাবিজড়িত কন্ঠে এই মুক্তিযোদ্ধার মৃত্যু সংবাদ এ সংবাদদাতাকে জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের সময়ে মঞ্জুর আহমেদেও অনেক গানই বাঙালিদের উজ্জীবিত করেছে। মাদারিপুর জেলার ডা. আলাউদ্দিন আহমদের পুত্র মঞ্জুর আহমদ দীর্ঘদিন যাবত লসএঞ্জেলসে স্ত্রী এবং একপুত্র ও এক কন্যাসহ বসবাস করছিলেন। নিউইয়র্কে বসবাসরত কন্ঠযোদ্ধা শহীদ হাসান এবং রথীন্দ্রনাথ রায়, যুক্তরাষ্ট্র সফররত আরেক কন্ঠযোদ্ধা ফকির আলমগীরও মঞ্জুর আহমেদের মৃত্যু সংবাদ জেনে গভীর শোক প্রকাশ করেছেন।
মঞ্জুরের পরিবার আশা করছেন তার লাশ সরকারী উদ্যোগে বাংলাদেশে নিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। তার মৃত্যুর সংবাদ ইতিমধ্যেই লসএঞ্জেলেসে বাংলাদেশ কন্স্যুলেটকেও অবহিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি রাশেদ আহমেদ এবং সেক্রেটারি রেজাউল বারী গভীর শোক প্রকাশ করেছেন তার মৃত্যুতে। আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং সেক্রেটারি শহিদুল ইসলাম এক বিবৃতিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন কন্ঠযোদ্ধা মঞ্জুরের লাশ সরকারী ব্যবস্থাপনায় ঢাকায় নিয়ে শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের জন্যে। এনআরবি নিউজ
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








