Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

স্বামী ফেরত চেয়ে আবেদন

অনলাইন ডেস্ক পঠিত: 92 বার

প্রকাশিত: November 23, 2013 | 3:44 PM

 

ডেস্ক: মধ্য এশিয়ার ছোট দেশ তাজিকিস্তানের কতিপয় নারী তাদের স্বামীদের ফেরত পাঠাতে মস্কোর কাছে আহ্বান জানিয়েছেন। তাদের স্বামী, ভাই, ছেলেরা রাশিয়াতে পাড়ি জমিয়েছিলেন কর্মসংস্থানের আশায়। কিন্তু সেখানে যেয়ে বেমালুম লাপাত্তা হয়ে গেছেন তারা। না যোগাযোগ রেখেছেন পরিবারের সঙ্গে, না পাঠিয়েছেন কোন অর্থ। এ কারণে পরিবারের পুরুষ সদস্যদের ফেরত পাঠানোর আবেদন জানাতে তাজিকিস্তান কর্তৃপক্ষ এবং রাশিয়ার ফেডারেল মাইগ্রেশন সার্ভিস কার্যালয়ে হাজির হন তারা। বিশ্বব্যাংকের তথ্য মোতাবেক ২০১২-তে তাজিকিস্তানের জাতীয় প্রবৃদ্ধির ৪৭ শতাংশ এসেছে রাশিয়া প্রবাসী তাজিকিস্তানবাসীর পাঠানো রেমিটেন্স থেকে। যে পরিবারগুলোর পুরুষ সদস্য রাশিয়াতে যেয়ে আর যোগাযোগ করেননি তাদেরই একজন মখরু খোলোভা। তিনি বললেন, তার স্বামী ওলিম কয়েক বছর যাবৎ কোন যোগাযোগ করেননি। মখরু জানতে পেরেছেন যে ওলিম সেখানে নতুন করে ঘর বেঁধেছেন। বাচ্চাদের জন্যও কোন টাকা-পয়সা পাঠায়নি এ যাবৎ। তিনি আবেদন জানান রাশিয়া কর্তৃপক্ষ তাকে দেশে ফেরত পাঠাক। হয়তো তাহলে বাচ্চাদের কাছে ফেরত আসতে বাধ্য হবে সে। মস্কোর সংবাদপত্র মস্কোভস্কি কমসোমোলেটসকে তিনি এসব কথা জানান। তাজিকিস্তান মাইগ্রেশন সার্ভিস প্রতিমাসে কমপক্ষে ১৫টি এমন আবেদন পেয়ে থাকে রাশিয়া থেকে পরিবারের পুরুষ সদস্যদের ফেরত আনার ব্যবস্থা করার জন্য। কিন্তু ফেরত আসতে বাধ্য করার কোন কর্তৃত্ব তাদের নেই। রাশিয়াতে বসবাসকারী তাজিকিস্তান অভিবাসীদের সংখ্যা ১ কোটি থেকে দেড় কোটির মতো। সাবেক সোভিয়েত নিয়ন্ত্রণাধীন এ দেশের বাসিন্দাদের রাশিয়াতে প্রবেশ করতে কোন ভিসার প্রয়োজন হয় না। যদি তারা ৯০ দিনের বেশি অবস্থান করে সেক্ষেত্রে অভিবাসী কর্মীদের কর্তৃপক্ষের কাছে নাম নিবন্ধন করতে হয়। বিপুল সংখ্যক অভিবাসী কর্মী অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে রাশিয়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কম মজুরিতে শ্রমিক পাওয়া যায়। পক্ষান্তরে এটা আবার রাশিয়া নিবাসিদের মধ্যে ক্ষোভের উদ্রেক করেছে। বিশেষ করে মস্কোতে। এ বছর মস্কো এবং অলিম্পিক শহর সোচিতে পুলিশ অভিবাসী কর্মীদের ওপর ব্যাপক অভিযান চালিয়েছে। অভিযানগুলোতে একেক দফায় শতাধিক কর্মীকে আটক করে অধিকাংশকেই তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। এ অবস্থায় অবৈধ অভিবাসী না হলে তাজিকিস্তান অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর আপাতদৃষ্টিতে কোন উপায় আছে বলে মনে হচ্ছে না। হয়তো নিরুপায় নারীদের আকুল আবেদন কাগজ পর্যন্তই সীমাবদ্ধ থাকবে।মানবজমিন 
ট্যাগ:
Situs Streaming JAV