স্মার্টফোন চুরি ঠেকানোর প্রযুক্তি আনছে স্যামসাং
অনলাইন ডেস্ক : স্মার্টফোন চুরি ও স্মার্টফোন থেকে তথ্য হাতিয়ে নেওয়া ঠেকাতে স্মার্টফোনে বিশেষ প্রযুক্তি আনবে স্যামসাং। গ্যালাক্সি সিরিজের স্মার্টফোনে এ প্রযুক্তি যুক্ত হবে। স্যামসাংয়ের স্মার্টফোন চুরি ঠেকানো প্রযুক্তি ব্যবহারের তথ্য জানিয়েছেন কানাডার অ্যাবসুলিউট সফটওয়্যার নামের একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী জন লিভিংস্টোন। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সম্প্রতি জন লিভিংস্টোন জানিয়েছেন, অ্যাবসুলিউট সফটওয়্যারের তৈরি বিশেষ ‘অ্যান্টি থেপট ও ডাটা প্রোটেকশন’ সফটওয়্যার ব্যবহার করবে স্যামসাং। এ সফটওয়্যার ব্যবহারের ফলে স্মার্টফোন চুরি করে সহজেই ট্র্যাক করা যাবে এবং স্মার্টফোনের তথ্য সুরক্ষিত থাকবে। চুরি প্রতিরোধী নতুন প্রযুক্তি আনতে কানাডার প্রতিষ্ঠানটির সঙ্গে বিশেষ চুক্তিতে সই করেছে স্যামসাং কর্তৃপক্ষ।প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








