হালকা গরম দুধ ঘুমের জন্য ভালো কেন?
আব্দুল কাইয়ুম : বাস্তব অভিজ্ঞতায় দেখা গেছে, রাতে শোয়ার আগে হালকা গরম দুধ খেলে ভালো ঘুম হয়। তবে সত্যিই ঘুমের সুবিধা হয় কি না, তা এখনো পরীক্ষা-নিরীক্ষায় প্রতিষ্ঠিত হয়নি। দুধের ট্রিপটোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড থেকে সেরোটনিনের সূত্রপাত ঘটে। এটা মস্তিষ্কে যে সংকেত পাঠায়, তা স্নায়বিক উত্তেজনা প্রশমনে সাহায্য করে। হয়তো এ কারণে দুধ খেলে সহজে ঘুম আসে। কিন্তু ঘুম আনার জন্য যথেষ্ট পরিমাণ ট্রিপটোফ্যান গরুর দুধে আছে কি না, তা এখনো প্রমাণিত হয়নি। প্রায় আড়াই লিটার দুধ খেলে হয়তো ঘুমের জন্য পর্যাপ্ত ট্রিপটোফ্যান পাওয়া যাবে। রাতে শোয়ার আগে এত বেশি তরল পান করলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। বড়জোর এক কাপ দুধ খাওয়া চলে। এতে কিছু উপকার হয়। কিন্তু গরম দুধই হতে হবে কি না, তা নিয়ে বিতর্ক আছে। কারও কারও অভিজ্ঞতায় দেখা গেছে, ঠান্ডা দুধও ঘুমের জন্য উপকারী।প্রথম আলো
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








