হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ দায়িত্বে ইভানকা ট্রামপ, ওয়াশিংটনের ওয়েস্ট উইং-এ নিজস্ব অফিস
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রামেপর হোয়াইট হাউস টিমে একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পদ নিশ্চিত করতে ওয়াশিংটনের ওয়েস্ট উইং-এ নিজস্ব অফিস দেয়া হয়েছে তার কন্যা ইভানকা ট্রামপকে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য টেলিগ্রাফ। খবরে বলা হয়, এ বছর শুরুর দিকে তিনি যখন ওয়াশিংটনে আসেন তখন ঘোষণা দিয়েছিলেন, ট্রামপ প্রশাসনে কোনো আনুষ্ঠানিক পদ গ্রহণ করবেন না তিনি। যদিও তার স্বামী জারেড কুশনার প্রেসিডেন্ট ট্রামেপর একজন জ্যেষ্ঠ উপদেষ্টা। তবে সোমবার এ খবর নিশ্চিত করা হয়েছে যে, ইভানকা ট্রামপ ওয়েস্ট উইং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল কর্মী ও জ্যেষ্ঠ উপদেষ্টা ডিনা পায়েলের অফিসের পাশে নতুন অফিস পাবেন। এখন থেকে তিনি সরকারের অতি গোপন তথ্য যাচাই-বাছাই করার সুযোগ পাবেন এবং একই সঙ্গে তিনি পাবেন সিকিউরিটি ক্লিয়ারেন্স। ট্রামপ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে হোয়াইট হাউসে ইভানকা ট্রামেপর উপস্থিতি সবার নজরে পড়েছে। তিনি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ গত শুক্রবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের সঙ্গে ট্রামেপর বৈঠকে উপস্থিত ছিলেন। কোনো প্রকার আনুষ্ঠানিক পদ না থাকায়, এ ধরনের বৈঠকে তার উপস্থিতি প্রশ্ন তুলছে সবার মনে। ইভানকার আইনজীবী ও উপদেষ্টা জেমি গরলিক জানান, ইভানকা সরকারি চাকরিজীবীদের ওপর বর্তানো সকল নীতি ও নিয়ম মেনে চলবেন। গরলিক বলেন, প্রেসিডেন্টের একজন পূর্ণবয়সক ও প্রশাসনের কাজে সক্রিয় একজন সন্তান থাকা একটি নতুন সংযোগ। আমাদের দৃষ্টি থেকে ইভানকার জন্য সতর্ক পদক্ষেপ হবে নিজ থেকে ওইসব নিয়ম মেনে চলা, যা তিনি একজন সরকারি কর্মী হলে করতেন। এ বিষয়ে ইভানকা ট্রামেপর পরিচিত একজন বার্তা সংস্থা এপিকে বলেন, ইভানকা বিশ্বাস করেন তিনি ট্রামপকে তার স্বাধীন দৃষ্টিভঙ্গি দিয়ে একজন হোয়াইট হাউস কর্মচারীর চেয়ে বেশি সহায়তা প্রদান করতে পারবেন। ইভানকা তার এক বিবৃতিতে বলেন, ‘আমি আমার বাবাকে আমার পক্ষপাতহীন পরামর্শ ও উপদেশ দিয়ে যাবো। যেমনটা আমি আমার সারাজীবন ধরে করে এসেছি।’ তবে গুঞ্জন উঠেছে ইভানকা ট্রামপ আর কুশনারের গোঁড়া ইহুদি বিশ্বাস ছড়িয়ে দেয়া হচ্ছে হোয়াইট হাউসে। অনেকে ধারণা করেন, কুশনার ও ইভানকা প্রেসিডেন্টকে সমকামী অধিকার বাতিল করতে পরামর্শ দিয়েছেন। ফেডারেল স্বজনপ্রীতি-বিরোধী নিয়মানুযায়ী আত্মীয়স্বজনকে সরকারি পদে নিয়োগ দেয়া যায় না। তবে বিচার বিভাগের অফিস অব লিগ্যাল কাউন্সিল সম্প্রতি বলেছে, প্রেসিডেন্ট তার বিশেষ নিয়োগদান ক্ষমতার জোরে কুশনারকে উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন। মানবজমিন
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








