Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

হ্যাকারদের খপ্পরে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামার ব্যক্তিগত তথ্য!

অনলাইন ডেস্ক পঠিত: 123 বার

প্রকাশিত: March 13, 2013 | 8:19 AM

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামাসহ বিশিষ্ট অনেক ব্যক্তির আর্থিক ও ব্যক্তিগত তথ্য প্রকাশ করেছে একটি রহস্যময় ওয়েবসাইট। ওই ওয়েবসাইটের ব্যাপারে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) ও অন্যান্য গোয়েন্দা সংস্থা গতকাল মঙ্গলবার থেকে তদন্ত শুরু করেছে বলে রয়টার্স জানিয়েছে। www.exposed.su নামের এই ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রে বিশিষ্ট ১৮ জন ব্যক্তির সামাজিক নিরাপত্তা নম্বর, টেলিফোন নম্বর, ঠিকানা ও ক্রেডিট-সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। তবে প্রকাশিত তথ্যগুলো কতটা সত্য বা কারা এগুলো এখানে প্রকাশ করেছে, তা এখনো অস্পষ্ট। এখানে প্রকাশিত টেলিফোন নম্বরের বেশির ভাগই সঠিক নয় বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়। বিশিষ্ট ব্যক্তিদের তালিকায় আরও আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, এফবিআইর পরিচালক রবার্ট মুলার, অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন, লস অ্যাঞ্জেলেসের পুলিশপ্রধান ক্ল্যারি বিক, অভিনেতা অ্যাস্টন কুচার, আর্নল্ড শোয়ার্জেনিগার ও ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। ওয়েবসাইটির হোম পেইজে রহস্যময় এক নারীর ছবি সাঁটা, তাঁর চোখে গাঢ় সাজ ও এক আঙুল ঠোঁটে রাখা। ওয়েবসাইটটিতে গতকাল পর্যন্ত অনায়াসে প্রবেশ করা যাচ্ছিল, তবে কিছু লিংক খুলছিল না। যুক্তরাষ্ট্রের বৃহত্ তিনটি ক্রেডিট তদারকি প্রতিষ্ঠানের একটি ইকুইফ্যাক্স। তারা এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। প্রতিষ্ঠানটি জানায়, গ্রাহকের ক্রেডিট প্রতিবেদন থাকে—এমন ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণামূলকভাবে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে। এই বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে চারজনের তথ্য annualcreditreport.com ওয়েবসাইটটির মাধ্যমে ফাঁস হয়েছে। এই ওয়েবসাইটটি অপর দুই ক্রেডিড তদারকি প্রতিষ্ঠান ট্রান্সইউনিয়ন কর্প ও এক্সপেরিয়ান পিএলসির সঙ্গে তথ্য ভাগাভাগি করে থাকে। মিশেল ওবামার ব্যক্তিগত তথ্য প্রকাশের ব্যাপারে জানতে চাইলে গোয়েন্দা সংস্থার মুখপাত্র জর্জ অলিভি বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত চলা অবস্থায় এ ব্যাপারে আমরা আর কোনো মন্তব্য করতে পারি না।’ বিচার বিভাগের একজন মুখপাত্র জানান, এফবিআই এ ঘটনা তদন্ত করছে। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের মুখপাত্র সারা ফাডেন বলেন, তাঁরাও বিষয়টি তদন্ত করছেন। বিস্তারিত তদন্ত করার ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের মামলা করতে হবে। এ ব্যাপারে কোনো বিশিষ্ট ব্যক্তি মামলা করেছেন কি না, তা জানা যায়নি। মুখপাত্র সারা জানান, তাঁদের পুলিশপ্রধানের ব্যক্তিগত তথ্য পাচারের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।প্রথম আলো

ট্যাগ:
Situs Streaming JAV