Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

হ্যামট্রমিক সিটি ব্যাঙ্ক্রাপসী করছে?

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: December 29, 2010 | 10:23 PM

 মিশিগান থেকে এনা : নিকট প্রতিবেশী ডেট্রয়েট সিটির কাছে পাওনার অর্থ না পেয়ে হ্যামট্রমিক সিটি দেনার দায়ে ব্যাঙ্ক্রাপসী ঘোষণা করতে যাচ্ছে। এটি হবে মিশিগানের ৩৬তম সিটি যারা ব্যাঙ্ক্রাপসী ঘোষণার কথা ভাবছে। তবে প্রচলিত আইন অনুযায়ী ব্যাঙ্ক্রাপসী ঘোষণা ততটা সহজ নয় বলে জানিয়েছেন আইনজীবীরা। ১৯৩৭ সালে ব্যাঙ্ক্রাপসী আইন তৈরীর পর এ যাবত মাত্র ৬০০ সিটি নিজেদের দেউলে ঘোষণা করেছে। আর গত ৩০ বছরে সে সংখ্যা হচ্ছে ২৫০।মিশিগানের বাংলাদেশী অধ্যুষিত এবং মটর সিটি হিসেবে খ্যাত ডেট্রয়েটের পাশেই অবস্থিত হ্যামট্রমিক। এ সিটির জনসংখ্যা ৩২ হাজারের মত। এরমধ্যে ১০ সহ�্রাধিক হচ্ছে বাংলাদেশী এবং সিটি কাউন্সিলের ৬ মেম্বারের ৩ জনই বাংলাদেশী। তারা হলেন সাহাব আহমেদ সুমীন, কাজী মিয়া এবং মোহাম্মদ কামরুল হাসান। চলমান মন্দার কারণে হ্যামট্রমিক সিটিও ক্ষতবিক্ষত হয়েছে। বার্ষিক মাত্র ১৮ মিলিয়ন ডলারের বাজেটকেও তারা গত দু�বছর যাবত ব্যালেন্স করতে পারছেন না। এ প্রসঙ্গে তরুণ কাউন্সিলম্যান কাজী মিয়া বার্তা সংস্থা এনাকে বলেন, আমি নির্বাচিত হয়েছি ১০ মাস আগে। দায়িত্ব নেবার পর থেকেই দেখছি অর্থ সংকট এবং তা প্রকট হয়েছে ডেট্রয়েটের কাছে পাওনার অর্থ বকেয়া পড়ায়। জেনারেল মটর কোম্পানীসহ বেশ কয়েকটি কোম্পানী রয়েছে আমাদের সিটিতে এবং অংশ বিশেষ রয়েছে ডেট্রয়েটে। এ বাবদ ডেট্রয়েট সিটির কাছে ট্যাক্স বাবদ আমাদের বার্ষিক পাবার কথা ২ মিলিয়ন ডলার করে। একইভাবে ওয়েইন কাউন্টি থেকেও আমরা পাচ্ছি অর্ধ মিলিয়ন ডলার করে। হ্যামট্রমিক সিটির বাজেট এভাবেই সমন্বয় করা হচ্ছিল। কিন্তু গত দু�বছর যাবত ডেট্রয়েট সিটি থেকে সে অর্থ দেয়া হচ্ছে না। বারবার তাগিদ দিয়েও কাজ হচ্ছে না। তাই আমরা বাধ্য হচ্ছি ব্যাঙ্ক্রাপসীর মত করুণ পরিণতির দিকে এগুতে। তিনি বলেন, অনেকে পরামর্শ দিচ্ছেন বাজেট ঘাটতি পুষিয়ে নিতে ঋণ করার জন্যে। কিন্তু আমরা ঋণ করে ঘি খেতে চাই না। ডেট্রয়েট সিটি যদি পাওনার অর্থ দেয় তাহলেই তো আর এমন পরিস্থিতির অবতারণা হবে না। কাজী মিয়া বলেন, ৬ জানুয়ারি কম্যুনিটির সর্বস্তরের লোকজন নিয়ে একটি সভা ডেকেছি। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে ব্যাঙ্ক্রাপসীর ব্যাপারে। এছাড়া ইতিমধ্যেই আমরা বকেয়া পরিশোধের জন্যে ডেট্রয়েট সিটির বিরুদ্ধে আইনগত পদক্ষেপও নিয়েছি।

ট্যাগ:
Situs Streaming JAV