Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

১০০ কোটি ডলার ঋণ পাবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক পঠিত: 167 বার

প্রকাশিত: December 15, 2010 | 10:52 AM

ইউএসএ নিউজ ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ দেবে। আগামী ফেব্রুয়ারিতে আইএমএফের পরিচালনা পর্ষদের সভায় ঋণ অনুমোদনের বিষয়টি চূড়ান্ত হবে।বাজেট সহায়তা হিসেবে আইএমএফ এই ঋণ দেবে। বুধবার ঢাকায় আইএমএফের মিশনপ্রধানের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এসব কথা বলেন।তিনি বলেন, যাদের আমদানি মূল্য পরিশোধের ঘাটতি থাকে তাদের আইএমএফ ঋণ দিয়ে থাকে। বাংলাদেশকেও এ কারণেই ঋণ দেওয়া হবে।তিনি বলেন, বৈদেশিক লেনদেন ভারসাম্য ও পরিস্থিতি নিম্নমুখী হওয়ায় আইএমএফ থেকে এ সহয়তা নিতে হচ্ছে। আমদানি ব্যয় বৃদ্ধি, রেমিটেন্স প্রবাহের শ্লথ গতি ও দেশের বিনিয়োগ বাইরে চলে যাওয়ায় বৈদেশিক লেনদেনের ভারসাম্য এবার নিম্নমুখী হবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, এর আগে গত তিন বছর বৈদেশিক লেনদেন পরিস্থিতি আমাদের অনুকূলে ছিল, কিন্তু এ বছর আমাদের রপ্তানির ক্ষেত্রে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। বৈঠকে সরকারের যেসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কথা রয়েছে সেগুলো কবে নাগাদ বাস্তবায়ন হবে তার একটা সময়সীমা নির্ধারণের উপর গুরুত্বারোপ করে আইএমএফ। এক প্রশ্নেরে জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, আগামীতে বিদ্যুৎ, গ্যাসের দাম বাড়ানো হবে, তবে সেটা এখনই নয়। বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন বাড়ানো হবে। এ ক্ষেত্রে নিম্ন আয়ের মানুষের সামর্থের বিষয়টি বিবেচনায় রাখা হবে। তিনি আরও বলেন, আগামী বছরে নতুন আয় কর ও মুসক (মূল্য সংযোজন কর) আইন প্রণয়ন হবে এবং জানুয়ারি থেকে ওই আইন কার্যকর হবে। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা মশিউর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ড. নাসির উদ্দিন, আইএমএফের ডেবিড কয়েনের নেতৃত্বে আট সদস্যে একটি প্রতিনিধি দলের সদস্যরা
ট্যাগ:
Situs Streaming JAV