Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

১০০ বছর পর নাগরিকত্ব

অনলাইন ডেস্ক পঠিত: 175 বার

প্রকাশিত: October 13, 2010 | 11:30 PM

১০০ বছর পার হওয়ার পর অবশেষে তাঁর মুঠোয় ধরা দিয়েছে সেই কাঙ্ক্ষিত জিনিস; তা হচ্ছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। যাঁকে নিয়ে এই নজিরবিহীন ঘটনাটি ঘটেছে, তিনি হলেন ইউলালিয়া গার্সিয়া মাতুরি।
১৯০৯ সালের ১২ অক্টোবর মেক্সিকো থেকে রিও গ্র্যান্ড পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে আসেন মাতুরি। তখন তিনি মায়ের কোলে থাকা ছয় মাসের শিশু। গত মঙ্গলবার তাঁর ১০১তম জন্মদিনে টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিলের ফেডারেল আদালতে তাঁকে আনুষ্ঠানিকভাবে মার্কিন নাগরিকত্ব দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের ব্যুরো অব সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্র্যান্ট সার্ভিসেসের তথ্য অনুযায়ী, এই নাগরিকত্ব লাভের ফলে মাতুরি সেই ১৫ জন অভিবাসীর বিশেষ তালিকায় স্থান পেলেন, যাঁদের বয়স ১০০ বছরের ওপরে।
শতবর্ষ পরও নাগরিকত্ব পেয়ে খুব খুশি মাতুরি। তিনি বলেন, ‘এই বয়সে নাগরিকত্ব পেয়ে আমি খুব খুশি।’ মাতুরি জানান, একজন মার্কিন নাগরিক হিসেবে তিনি প্রথম যে কাজটি করতে চান, তা হচ্ছে ২ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনে ভোট দেওয়া। তিনি বলেন, ‘নিশ্চিতভাবে আমি সবচেয়ে ভালো প্রার্থীকে ভোট দেব।’
মাতুরির জন্ম মেক্সিকোর মন্টেরি নগরে। এ পর্যন্ত দুই স্বামীর সঙ্গে সংসার করেছেন তিনি। তাঁর দুই ছেলে। মায়ের কোলে করে তিনি যখন টেক্সাসে আসেন, ওই সময় অভিবাসীদের জন্য নিয়মকানুন এখনকার মতো কঠোর ছিল না। ১৯৪০ সালে মার্কিন কংগ্রেসে বহিরাগত নাগরিকদের জন্য অ্যালিয়েন রেজিস্ট্রেশন অ্যাক্ট বা স্মিথ অ্যাক্ট নামে আইন অনুমোদিত হয়। সেই আইন অনুসারে লাখ লাখ অভিবাসীর সঙ্গে নিবন্ধনের মাধ্যমে মাতুরি একটি সনদ লাভ করেন। এই সনদই এত দিন পর মাতুরিকে মার্কিন নাগরিক হওয়ার সুযোগ করে দিয়েছে। বিবিসি।

ট্যাগ:
Situs Streaming JAV