১০ লাখ ডলার জিততে ওবামার সামনে দিগম্বর তরুণ
ইউএসএনিউজ ডেস্ক: দশ লাখ ডলার জিততে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সামনে পুরো দিগম্বর হয়ে দাঁড়িয়ে পড়লেন ২৪ বছর বয়সী এক তরুণ। ফিলাডেলফিয়ায় ওবামার এক র্যালিতে এ কাণ্ডটি ঘটে। এতে বিস্ময়ে হতবাক হয়ে পড়েন র্যালিতে জড়ো হওয়া লোকজন। খোদ প্রেসিডেন্টের সামনে এ ধরনের কাজ কেউ করতে পারে তা কল্পনাতেও আসেনি তার নিরাপত্তাকর্মীদের মাথায়।
পরে বিস্ময়ের ঘোর কাটিয়ে ওই তরুণকে আটক করে পুলিশ। নিউ ইয়র্ক ডেইলি নিউজ জানায়, ইংল্যান্ডের ধনকুবের আলকি ডেভিড তার ওয়েবসাইট ব্যাটলক্যাম ডটকমের প্রচারণার জন্য তিনি একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। চ্যালেঞ্জটি হচ্ছে-কেউ যদি প্রেসিডেন্ট বারাক ওবামার সামনে পুরো দিগম্বর হয়ে দাঁড়াতে পারে তবে তাকে ১০ লাখ ডলার দেয়া হবে। প্রেসিডেন্টের খুব কাছে দাঁড়িয়ে এ কাজ করতে হবে এবং জোরে জোরে ৬ বার ব্যাটলক্যাম ডটকমের নাম নিতে হবে, যাতে ওবামা নামটি শুনতে পান। চ্যালেঞ্জটি গ্রহণ করেন জুয়ান রড্রিগেজ। ব্যাটলক্যাম একটি ২৪ ঘণ্টার রিয়েলিটি টিভি চ্যানেল। আলকি ডেভিড বলেছেন, রড্রিগেজ যদি শর্তগুলো পালনে সত্যি সফল হয়ে থাকে, তবে তাকে অবশ্যই প্রতিশ্রুত অর্থ দেয়া হবে। এটি শুধু মজা করার জন্যই করা হয়েছে বলেও জানান তিনি। তবে এতে হোয়াইট হাউজ বা প্রশাসনের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








