Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

১৩ অক্টোবর নিউইয়র্কে বাংলাদেশ টেকনোলজি সামিট ‘আন্তর্জাতিক গ্লোবাল সোর্সিং মেলা’

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: October 11, 2010 | 3:20 AM

 এনা: বিশ্বের খ্যাতনামা আইটি কোম্পানীগুলোর শীর্ষ কর্মকর্তাদের উপস্খিতিতে দুদিনের এক ‘আন্তর্জাতিক গ্লোবাল সোর্সিং মেলা’ অনুষ্ঠিত হবে ১৩-১৪ অক্টোবর নিউইয়র্ক সিটিতে।  প্রবৃদ্ধি ব্যবস্খাপনা এবং মন্দার কষাঘাতে ক্ষতবিক্ষত অর্থনীতিকে পরিবর্তন’ স্লোগানে উজ্জীবিত হয়ে এ মেলায় অংশগ্রহণ করবেন ৩০টিরও অধিক দেশের আইটি বিশেষজ্ঞ, কর্পোরেশনের শীর্ষ কর্মকর্তা এবং আউটসোর্সিংয়ের সুযোগ সন্ধানী প্রতিষ্ঠান। উল্লেখ্য যে, গত বছরের মেলায় ২৫ দেশের সহরাধিক আইটি বিশেষজ্ঞ অংশ নেন। এবারের মেলা হবে বিশ্ববিখ্যাত টাইমস স্কোয়ার সংলগ্ন ‘ম্যারিয়ট মারক্যুইস’ হোটেলে। এবার মেলার সাইডলাইনে ১৩ অক্টোবর ‘ইউএস বাংলাদেশ টেকনোলজি সামিট ২০১০’ও অনুষ্ঠিত হবে। এতে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের দুই শতাধিক উদ্যোক্তা, টেকনোলজি এডভোকেট, নীতি-নির্ধারক, উচ্চ পর্যায়ের সরকারী কর্মকর্তা, বিনিয়োগকারীরা অংশ নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করবেন এবং উদ্ভূত পরিস্খিতি উত্তরণের পদক্ষেপ নেয়া হবে বলে জানা গেছে। এ সম্মেলনে ‘বিল্ডিং ডিজিটাল বাংলাদেশ : পার্টনারিং উইথ নন-রেসিডেন্ট’ শীর্ষক সেমিনারে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আতিয়ার রহমান এবং ডিজিটাল বাংলাদেশের উদ্যোক্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মূল বক্তব্য উপস্খাপন করবেন বলে আয়োজকরা জানিয়েছেন। বাংলাদেশের আইটি সেক্টরকে বিদেশী কোম্পানীর কাজে ব্যবহারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ এ সেমিনারে আরো অংশ নেবেন আউটসোর্সিং ইন্সটিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ফন্স্যাকং ক্যাসেল, ইউএস বাংলাদেশ পার্টনার্স’র প্রধান নির্বাহী জয়েস ময়, ইউএস বাংলাদেশ টেকনোলজি এসোসিয়েশনের উপদেষ্টা ডিউক ডিক্সন, ইউএস বাংলাদেশ পার্টনার্স�র চেয়ারম্যান আজিজ আহমেদ, আউটসোর্স ওয়ার্ল্ডের ভাইস প্রেসিডেন্ট এন্ড্রু ফরেস্টার, কোয়ালিটি সার্ভিস সলিউশনের প্রধান নির্বাহী ফেন্সড ম্যাপ, ইউএস বাংলাদেশ টেকনোলজি এসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. সাইফুল খন্দকার, আইটি ইনাবল সার্ভিস এলায়েন্সের প্রেসিডেন্ট কেইথ ফাইভসন, গ্লোবাল ইক্যুয়েশন এলএলসির প্রধান নির্বাহী অনুপম গোভিল, এমআইথ্রি ইনকের ভাইস প্রেসিডেন্ট জন বার্টনী, আউটসোর্সিং ইন্সটিটিউটের ব্যবস্খাপনা পরিচালক ড্যান গুডস্টাইন, ইন্টারনেট মার্কেটিং কোম্পানী বু’লাইনার মার্কেটিংয়ের অধিকর্তা আরমান রাউস্টা, ভেঞ্চুরা টেকনোলজির ভাইস প্রেসিডেন্ট মারভিন সিল্ড, কাস্ট সফটওয়্যারের পরিচালক এলি গুডরিচ, ওয়ান সফট আইটি সলিউশনের চেয়ারম্যান-পরিচালক নাচেল শাহরোখ বাবর, গীন কার্বন লিমিটেডের প্রধান নির্বাহী কলিন প্যাট্রা, ইনসাইটের ম্যানেজার আয়মন হোসেন, থিরাপ সার্ভিসের প্রধান নির্বাহী রিচার্ড রবিন্স, মজুমদার আইটির ব্যবস্খাপনা পরিচালক সাইদুল ইসলাম মজুমদার, আগ্রিয়া সলিউশন্স বাংলাদেশ লিমিটিডের ব্যবস্খাপনা পরিচালক ফারুক সিদ্দিকী, ডাটাবেজ সফ্টওয়্যার লিমিটিডের প্রধান নির্বাহী রাশেদ কামাল, স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসর্টিয়ামের ব্যবস্খাপনা পরিচালক ফোরকান বি কাশেম, বিটস সলিউশন লিমিটিডের ব্যবস্খাপনা পরিচালক তোফাজ্জল হোসেন মোল্লা, এথিক্স এডভান্স টেকনোলজির ব্যবস্খাপনা পরিচালক এম এ মোবিন খান, সাইনেট লিমিটিডের ব্যবস্খাপনা পরিচালক আলী ইশতিয়াক, বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার ইন্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস)’র প্রেসিডেন্ট মাহবুব জামান, বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামীম আহসান, দোহাটেক নিউ মিডিয়ার প্রপাইটার এ কে এম শামসুদ্দোহা, কডিমেট লিমিটিডের পরিচালক (ব্যবসা উন্নয়ন) আব্দুস সবুর চৌধুরী, আইসিটি এলায়েন্সের প্রধান নির্বাহী মঞ্জুর রহমান, ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনালের ব্যবস্খাপনা পরিচালক কে এম রহমতুল্লাহ, জানালা বাংলাদেশ লিমিটিডের ব্যবস্খাপনা পরিচালক তামজিদ সিদ্দিক স্পন্দন, স্যাটকম কম্প্যুটার লিমিটিডের ব্যবস্খাপনা পরিচালক স্বদেশ রঞ্জন সাহা, সিস্টেক ডিজিটাল লিমিটিডের প্রধান নির্বাহী রশিদুল হাসান, গ্রাফিক পপুল লিমিটিডের ব্যবস্খাপনা পরিচালক ইমতিয়াজ ইলাহী, আইবিসিএস-প্রাইমেক্স সফটওয়্যার (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্খাপনা পরিচালক এস কবির আহমেদ, টেকনোলজি সলিউশনের পরিচালক সৈয়দ সামিউল হক প্রমুখ।

ট্যাগ:
Situs Streaming JAV