Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে অকুতোভয় ভুমিকা রেখেছিলেন মার্কিন সাংবাদিক জোসেফ গ্যালোওয়ের

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: October 15, 2021 | 1:02 AM

রাশিদুল ইসলাম রুবেল: ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের সময় জোসেফ গ্যালোওয়ের আমাদের স্বাধীনতার জন্য অসীম সহমর্মিতা জানিয়ে ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামের পক্ষে অকুতোভয় ভুমিকা রেখেছিলেন।

সম্ভবতঃ জো গ্যালোওয়ে একমাত্র মার্কিন সাংবাদিক যে উত্তাল ৭১এর মার্চের যুদ্ধকালীন সময়ে বেশ কয়েক বার ঢাকা সফর করেছিলেন, এবং পাকিস্তানি সামরিক নৃশংসতার বিরুদ্ধে সোচ্ছার ভুমিকা পালন রেখেছিলেন।

১৯৭১ সালে জোসেফ গ্যালোওয়ে পাকিস্তানি সামরিক বাহিনীর নজরদারি থাকা অবস্থায় সামরিক গোয়ান্দাদের চোখ ফাকি দিয়ে এবং জীবনের ঝুকি নিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে পায়ে হেঁটে দিলকুশা এভ্যেনুতে তৎকালীন আমেরিকান কনস্যুলেটে অফিসে গিয়েছিলেন। আমেরিকান কনস্যুলেটে অফিসে কর্মরত বাঙালিদের কাছ থেকে পাকিস্তান সামরিক বাহিনীর গণহত্যা এবং নৃশংশতার ব্যাপারে সম্যক ধারনা পেয়েছিলেন। পরবর্তীতে জো গ্যালোওয়ে আমদের স্বাধীনতার পক্ষে এবং নিক্সন প্রশাসনের অন্যায় কার্যকলাপের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করেছিলেন। এবং সেই কারনেই জো গ্যালোওয়ে নিক্সন প্রশাসনের বিরাগভাজন হয়েছিলেন।

৭১ সালে বাংলাদেশের সাড়ে ৭ কোটি মানুষ একটি লাল সবুজের পতকার স্বপ্ন দেখেছিলেন এবং ত্রিশ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অভ্যূদয় হয়েছে। আমাদের বিশ্বাসের কারনেই আমাদের দায়িত্ব বোধের জায়গাটা ব্যাপক এবং সুসংগঠিত। আমরা একই সাথে এটাও বিশ্বাস করি আমদের স্বাধীনতা সংগ্রামের সময় জো গ্যালোওয়ের মত অনেক বিদেশী বন্ধূ তাদের আকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছেন।

তাদের সমর্থনের জন্য ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে আমাদের হৃদয় নিংড়ানো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জাননো শুধুমাত্র সৌজন্যতা বা শালীনতা নয়, এটা আমাদের একান্ত নৈতিক দায়িত্ব।

-রাশিদুল ইসলাম রুবেল,

ক্যারী, নর্থ ক্যারোলিনা, আমেরিকা।

ট্যাগ:
Situs Streaming JAV