Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

২০১০ সালে বাংলাদেশের ১জনসহ বিশ্বের ১৪৫ সাংবাদিক গ্রেফতার

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: January 2, 2011 | 12:58 AM

 এনা : বাংলাদেশের ১ জনসহ বিশ্বের ১৪৫ জন সাংবাদিককে জেলে নেয়া হয়েছে ২০১০ সালে। এর মধ্যে সবচেয়ে বেশী রয়েছেন চীন-৩৪, ইরান-৩৪, ইরিত্রিয়া-১৭, বার্মা-১৩। সারাবিশ্বের সাংবাদিকদের অধিকার ও মর্যাদা নিয়ে  লড়াইরত নিউইয়র্কভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এর গবেষণা রিপোর্টে এ তথ্য জানা গেছে। ২০০৯ সালে গ্রেফতারের সংখ্যা ছিল ১৩৬ এবং এর মধ্যে বাংলাদেশের কোন সাংবাদিক ছিলেন না। গত বছর ১ জুন বাংলাদেশের দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়। এ বছর বার্মা, ইন্দোনেশিয়া এবং আফগানিস্তানেও একজন করে সাংবাদিক গ্রেফতার হন। তবে ভারত ও পাকিস্তানের কোন সাংবাদিক গ্রেফতার হননি ২০১০ সালে। সিপিজে জানিয়েছে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথ সুগম করতে হলে এহেন দমন-পীড়ন থেকে সরে আসতে হবে সংশ্লিষ্ট দেশের সরকারকে। স্বাধীন সাংবাদিকতা ব্যতিত গণতন্ত্র পরিপুষ্ট হতে পারে না।

ট্যাগ:
Situs Streaming JAV