২০১১ পরবর্তী অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে পারে যুক্তরাষ্ট্র
ডেস্ক : ২০১১ সালের ৩১ ডিসেম্বরের পর যুক্তরাষ্ট্রে প্রবেশকারী অবৈধ
অভিবাসীদের ফেরত পাঠানোর পরিকল্পনা নিয়ে দেশটির সিনেটে একটি অভিবাসী বিল প্রস্তুত
করা হচ্ছে। যুক্তরাষ্ট্র কংগ্রেসের একটি সূত্র শুক্রবার একথা জানিয়েছে।
এএফপি।
সিনেটের ডেমক্রেট ও রিপাবলিকান উভয় দলের চারজন করে সদস্য নিয়ে গঠিত একটি
কমিটি বিলটি তৈরি করছে। কমিটি মঙ্গলবার বিলটি প্রকাশ করার আশা করছে বলে জানিয়েছেন
ওই সূত্র। পরদিন বুধবার সিনেটের বিচারিক কমিটির সামনে বিলটি নিয়ে শুনানি অনুষ্ঠিত
হবে। বিলটির মূল বিষয়গুলোর বিষয়ে কমিটির সদস্যরা একমত হলেও কিছু খুটিনাটি বিষয় নিয়ে
এখনো আলোচনা চলছে বলে জানা গেছে। বিলটি আইনে পরিণত হলে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে
বসবাসরত প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ সেখানে বসবাসের আইনি অধিকার পেয়ে যুক্তরাষ্ট্রের
নাগরিকে পরিণত হবে। কিন্তু ২০১১’র ৩১ ডিসেম্বরের পর যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে
প্রবেশ করেছে, যারা কর্তৃপক্ষের গোচরে নেই তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা
করা হবে বলে জানিয়েছেন ওই সূত্র। প্রসঙ্গত, হিস্পানিক ভোটারদের সমর্থন নিয়ে বারাক
ওবামা দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে অভিবাসী আইন সংস্কারের বিষয়ে
আইনপ্রণেতা ও জনগণের মধ্যে সমর্থন বৃদ্ধি পাচ্ছিল।ইনকিলাব
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








