২০৫০ সালের মধ্যে এক-তৃতীয়াংশ আমেরিকান ডায়াবেটিসে আক্রান্ত হবে:সিডিসি’র প্রতিবেদন
বাংলাপ্রেস, নিউইয়র্ক: আমেরিকানদের ওজন বাড়ার প্রবণতা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে এক-তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ক আমেরিকান ডায়াবেটিসে আক্রান্ত হবে।যুক্তরাষ্ট্রের ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ (সিডিসি) গত ২২ অক্টোবর একথা জানিয়েছে।সিডিসি’র জেমস বোইল এবং তার সহকর্মীরা তাদের প্রতিবেদনে জানান, আগামী ৪০ বছরে যুক্তরাষ্ট্রে ডায়বেটিস রোগীর সংখ্যা বাড়তে থাকবে।বর্তমানে যেখানে প্রতি দশজনে একজন ডায়াবেটিসে আক্রান্ত সেখানে ২০৫০ সাল নাগদ প্রতি পাঁচ জনে একজন থেকে প্রতি তিনজনে একজন এ রোগে আক্রান্ত হবেন।সিডিসি’র ডায়াবেটিস বিশেষজ্ঞ আন আলব্রাইট এক বিবৃতিতে বলেন, “এ হার আশঙ্কাজনক।”সিডিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ২ কোটি ৪০ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এদের মধ্যে বেশিরভাগই টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত যা মূলত অপরিমিত খাবার ও ব্যায়ামের সঙ্গে সম্পৃক্ত।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








