৭ বছরের শিশু যখন চালকের আসনে…
ডেস্ক: ৭ বছরের এক শিশুকে গাড়ির চালকের আসনে বসিয়ে দেয়ার অভিযোগে অস্ট্রেলীয় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির হাতে গাড়ির স্টিয়ারিং হুইল ধরিয়ে দিয়ে বাড়ির পথে যাচ্ছিলেন ৪১ বছর বয়সী ওই ব্যক্তি। মিদ্যপ অবস্থায় ওই ব্যক্তি এ কাজ করেছেন। তবে ওই বালকের সঙ্গে তার সম্পর্কের ব্যাপারে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। ৭ বছরের বালকটি গাড়ি চালিয়ে কিছুদূর যেতেই পুলিশের নজরে বিষয়টি ধরা পড়ে। আজ সকালের দিকে একটি চেকপোস্ট অতিক্রম করার সময় গাড়ির হেডলাইট নেভানো থাকায় প্রথমে টহল পুলিশের সন্দেহ হয়। এরপর গাড়িটি থামানোর নির্দেশ দেয়া হয়। পুলিশ জানায়, তারা বালকটিকে চালকের আসনে ও ওই ব্যক্তিকে যাত্রীর আসনে বসে থাকতে দেখেন। ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ৩রা জুলাই তিনি আদালতের সম্মুখীন হবেন। এদিকে ওই বালকটিকে তার স্বজনদের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








