৮০০০ ফুট উঁচু থেকে পড়েও অক্ষত!
স্কাই ডাইভার ক্রেইগ স্ট্যাপলটন। বিমান থেকে লাফ দেওয়ার প্যারাসুট কাজ করছিল না। প্রচণ্ড গতিতে ভূপৃষ্ঠের দিকে নেমে আসছেন তিনি IIIIIIII
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আট হাজার ফুট ওপরের বিমান থেকে প্যারাস্যুট নিয়ে লাফ দিয়েছিলেন স্কাই ডাইভার ক্রেইগ স্ট্যাপলটন। কিন্তু তাঁর প্যারাস্যুট কাজ করছিল না। তবে এত ওপর থেকে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেছেন তিনি। স্ট্যাপলটন ২৫ বছর ধরে এভাবে বিমান থেকে লাফ দিয়ে ভূমিতে নামছেন। এ পর্যন্ত তিনি সাত হাজারবারের বেশি লাফ দিয়েছেন। স্ট্যাপলটন ও তাঁর বন্ধু কেটি হ্যানসন ১০ মার্চ ক্যালিফোর্নিয়ার লোডি এলাকার আকাশ থেকে একসঙ্গে লাফ দেন। এ সময় তাঁদের বিমান আট হাজার ফুট উঁচুতে ছিল। তবে লাফ দেওয়ার ৪০ সেকেন্ড পর দুই বন্ধু যখন ভূপৃষ্ঠ থেকে পাঁচ হাজার ৮০০ ফুট উচ্চতায়, তখন স্ট্যাপলটন বুঝতে পারেন, তাঁর প্যারাস্যুট ঠিকমতো কাজ করছে না। সে সময় ঘণ্টায় তাঁর গতি ছিল ১৪৫ কিলোমিটার। স্ট্যাপলটন জানান, অবস্থা বেগতিক দেখে তিনি তাঁর বিকল্প প্যারাস্যুটটি চালু করার চেষ্টা চালান। তবে সেটি তাঁর প্রধান প্যারাস্যুটের মধ্যে ঢুকে গিয়ে আটকে যায়। এদিকে সময় দ্রুত ফুরিয়ে আসছে। এভাবে এক হাজার ফুট উচ্চতায় নেমে আসার পরও তিনি উপলব্ধি করেন, অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। স্ট্যাপলেটনের দলের আরেক সদস্য টি জে ল্যাংগ্রিন যে ভিডিওচিত্র ধারণ করেছেন, তাতে দেখা যায়, স্ট্যাপলটন অস্বাভাবিক গতিতে ভূপৃষ্ঠের দিকে নেমে আসছেন। তবে ভাগ্য ভালো যে তিনি একটি আঙুরখেতের নরম মাটিতে পড়েছেন। তিনি আঙুরগাছের সারির মাঝখানের ফাঁকা স্থানে পড়েন। সদ্য চাষ করে সেচ দেওয়ায় ওই স্থান ছিল কর্দমাক্ত। তবে পড়ে তাঁর কাঁধের হাড় কিছুটা স্থানচ্যুত হয়েছে। পিটিআই।প্রথম আলো
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








