Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

৮২ বছর বয়সেও শক্তির চমক!

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: December 7, 2010 | 10:35 PM

ইউএসএনিউজ ডেস্ক:  ৮২ বছর বয়সেও তাঁর কবজিতে রয়েছে অসম্ভব জোর। ম্লান হয়নি তারুণ্যের দীপ্তি। তাঁর শক্তি ও প্রতিপক্ষকে কুপোকাত করার কৌশল দেখে যে কারও চমক লেগে যাবে।তাক লাগানো শক্তির অধিকারী এই বৃদ্ধা হলেন ঝাও ইয়ুফাং। চীনের রাজধানী বেইজিংয়ে তাঁর বাড়ি। শাওলিনের প্রসিদ্ধ মার্শাল আর্ট কুংফুতে রীতিমতো ওস্তাদ তিনি। এ ছাড়া তাই চি ও যোগব্যায়ামের ওপর প্রশিক্ষণ রয়েছে তাঁর। রোজ সকালে বাড়ির সামনের পার্কে চলে যান ইয়ুফাং। তারপর শুরু হয় তাঁর মার্শাল আর্টের অভিজ্ঞতা ঝালিয়ে নেওয়ার কসরত।আশির ঘরে পা দিয়েও তারুণ্যের শক্তি ধরে রাখার ব্যাপারে ঝাও ইয়ুফাং বলেন, ‘আমি সব সময় সাদামাটা জীবন যাপন করেছি। মাংস খাওয়া ছেড়েছি অনেক দিন আগে। এ ছাড়া প্রতিদিন তিন ঘণ্টা করে ব্যায়াম করি।’
ইয়ুফাং জানান, যখন তিনি স্কুলে পড়তেন, তখন কোনো ওস্তাদ তাঁকে কুংফু শেখাননি। অদম্য মনোবলের জোরে একাকী এই বিদ্যা রপ্ত করেন তিনি। অরেঞ্জ অনলাইন।
ট্যাগ:
Situs Streaming JAV