৯/১১ সন্ত্রাসী হামলা : যুক্তরাষ্ট্রের অভিযোগ কানাডার প্রত্যাখ্যান
রয়টার্স: টুইন টাওয়ার হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীরা কানাডা থেকে এসেছে বলে যুক্তরাষ্ট্রের অভিযোগ আবারও প্রত্যাখ্যান করেছে কানাডা। যুক্তরাষ্ট্রের রিপাবলিকানের সিনেট প্রার্থী শ্যারন অ্যাঞ্জেল গত সপ্তাহে আবারও অভিযোগ তুলেছেন টুইন টাওয়ারে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীরা প্রতিবেশী কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। তিনি কানাডার সীমান্তকে উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেন। অ্যাঞ্জেল বলেন, ‘আমরা জানি আমাদের উত্তরের সীমান্ত দিয়ে সন্ত্রাসীরা দেশটিতে প্রবেশ করছে। এটাই আমাদের দেশের চলাচল করার সবচেয়ে সহজ সীমান্তপথ।’
এ অভিযোগের প্রতিক্রিয়ায় কানাডার রাষ্ট্রদূত গ্যারি দোয়ের সোমবার একে ভিত্তিহীন বলে মন্তব্য করেন। লিখিত জবাবে মার্কিন ওই পদপ্রার্থীকে তিনি বলেন, ‘৯/১১-এর ঘটনার সঙ্গে জড়িত কোনো সন্ত্রাসীই কানাডার মধ্য দিয়ে আসেনি। যুক্তরাষ্ট্রে কোনো সন্ত্রাসী হামলার সঙ্গে কানাডা কোনোভাবেই জড়িত নয়।’
রাষ্ট্রদূত আরও বলেন, ‘আইন প্রয়োগকারী সংস্থার বিস্তৃত তদন্তের পর এটাই প্রমাণিত হয়, এসব সন্ত্রাসী কানাডা নয় বরং তৃতীয় বিশ্ব থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। আর এক্ষেত্রে ভিসার জন্য তারা যুক্তরাষ্ট্রের বিদেশি কূটনীতিক অভিযানের সাহায্য নিয়েছে।’
৯/১১ কমিশনের ২০০৪ সালের প্রকাশিত প্রতিবেদন এবং কানাডা-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ২০০৭ সালের প্রতিবেদনের কথা উল্লেখ করে কানাডার রাষ্ট্রদূত বলেন, ‘এই দুটি প্রতিবেদনেই প্রমাণিত হয়েছে ৯/১১-এর ঘটনার সঙ্গে জড়িত ১৯ সন্ত্রাসীর কেউই কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেনি।’ তবে কানাডার এ ব্যাখ্যা ও অভিযোগ বাতিল করা সত্ত্বেও মার্কিনিদের একটি বড় অংশ, বিশেষত কিছু নেতা এটা এখনও বিশ্বাস করেন। কানাডায় ১০ লাখের বেশি মুসলিমের বসবাস এবং আগামী দুই দশকে তা তিনগুণ হবে।

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত