ফি দিয়ে বন্ধুত্ব!
ক্লেয়ার ও জেনিবছর খানেক আগে লস অ্যাঞ্জেলেস থেকে নিউইয়র্কে এসেছেন ৩০ বছর বয়সী জেনি। অন্যকে অর্থের বিনিময়ে সঙ্গ দেওয়াই তাঁর কাজ। অবসরে নিঃসঙ্গ মানুষের বন্ধু বনে যান তিনি। এই সময় দেওয়ার বিনিময়ে কিছু অর্থ জোটে তাঁর।
এক দিনের জন্য জেনিকে ভাড়া করেন ক্লেয়ার প্রেনটিস। নিউইয়র্কের গ্রিনিচ ভিলেজের একটি রেস্তোরাঁয় অপেক্ষা করছিলেন তিনি। কখন আসবেন জেনি? কীভাবে চেনা যাবে তাঁকে? কী বলেই বা সম্বোধন করা যায়? এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ক্লেয়ারের মাথায়। অবশেষে জেনি এলেন। বললেন, ‘এই যে আমি জেনি। আপনার দেখা পেয়ে ভালোই লাগছে।’
এরপর অনেক ক্ষণ দুজন গল্প করলেন। পরিবার, রাজনীতি, সাহিত্য নিয়ে কথা হলো। গল্পে গল্পে দিনটি পার করে দিলেন তাঁরা। বন্ধুত্ব বিক্রির এ উদাহরণ শুধু যুক্তরাষ্ট্রে নয়, কানাডা, চীন, চিলি, ইসরায়েল, ভারত, ইতালি ও ব্রিটেনেও রয়েছে। প্রযুক্তির কল্যাণে মানুষ যেমন দূরত্বকে জয় করেছে, তেমনি মানুষে মানুষে সম্পর্কের ব্যবধান বেড়েছে। অনেকেই এভাবে একা হয়ে যাচ্ছেন। এই নিঃসঙ্গতা কাটাতে এসব দেশে বন্ধুত্ব কেনাবেচার নিয়ম চালু হয়েছে। ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করে ভাড়ায় বন্ধু সরবরাহ করে বিভিন্ন প্রতিষ্ঠান।
জেনি বলেন, ‘ভাড়ায় সঙ্গ দিতে গিয়ে ভালোই লাগে। নতুন নতুন বন্ধু জুটছে।’ কিন্তু এ বন্ধুত্ব যে নিখাদ নয়, তা-ও স্বীকার করেন তিনি। তিনি বলেন, ‘আমিও চাই একজনের প্রকৃত বন্ধু হতে, কিন্তু সে রকম মনের মতো মানুষ এখনো পাইনি।’
ভাড়ায় বন্ধুত্ব হতে পারে—এমন ধারণা প্রথম আসে স্কট রোজেনবামের মাথায়। এশিয়ার বিভিন্ন ওয়েবসাইট থেকে তিনি এ ধারণা পান। পরে তিনি একটি ওয়েবসাইটও চালু করেন।
রোজেনবাম বলেন, তাঁর ওয়েবসাইটে বিশ্বের দুই লাখ ৮৫ হাজার লোক নিবন্ধন করেছেন। তাঁরা অর্থের বিনিময়ে অন্যের বন্ধু হতে চান। বিবিসি।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








