Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘ঈষিকা সাইন সাপ্লাই’র যাত্রা শুরু (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 189 বার

প্রকাশিত: March 2, 2025 | 12:26 PM

ইউএসএনিউজঅনলাইন ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে প্রিন্টিং ও এডভার্টাইজিং ম্যাটারিয়াল নিয়ে হোলসেল প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে ইশিকা সাইন সাপ্লাই। ২১ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে ওজন পার্কে (৮৪-২২, ১০১ এভিনিউ, ইউনিট ফেক্ট) প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। নিউইয়র্কে বাংলাদেশীদের অনেকগুলো রিটেইল প্রিন্টিং কোম্পানি থাকলেও একমাত্র হোলসেল কোম্পানী হিসেবে আত্মপ্রকাশ করেছে ইশিকা সাইন সাপ্লাই।
ইশিকা সাইন সাপ্লাই এর প্রেসিডেন্ট শাহ নেওয়াজ বলেন, এডভার্টাইজিং ম্যাটারিয়াল হোলসেল করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি শুরু হলেও কোন ক্লায়েন্ট যদি এডভার্টাইজিং মেটারিয়াল কিনে তা আমাদের থেকেই প্রিন্ট করাতে চায় আমারা সে সেবাও দিতে পারব। মূলত বাংলাদেশী কমিউনিটিকে সেবা প্রদান করাই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, আমাদের প্রতিষ্ঠানে কিছু কিছু কমন প্রোডাক্ট ছাড়া আমরা এমন সব ম্যাটারিয়াল যুক্ত করতে চাই যা অন্য কোম্পানীগুলোতে নেই। আমেরিকার যেকোন জায়গা থেকে প্রোডাক্ট কোড অনুযায়ী অনলাইনে অর্ডার করলে তা দ্রুত সময়ের মধ্যে ডিলিভারি দেয়ার কথাও জানান তিনি।
প্রতিষ্ঠানটির ডিরেক্টর এম শাহীন ভূইয়া বলেন, ১৯ বছরের অভিজ্ঞতার আলোকে আমরা এ প্রতিষ্ঠান শুরু করেছি। আমাদের ডেডিকেটেড স্টাফ রয়েছে। গুণগত প্রোডাক্ট ও সেবার ক্ষেত্রে আমরা কোন কমপ্রোমাইজ করব না।

Situs Streaming JAV