Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক পঠিত: 61 বার

প্রকাশিত: May 1, 2025 | 12:28 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে জ‍্যামাইকার একটি রেস্তোরাঁয় গত ২১ এপ্রিল সোমবার বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তারা ভবিষ্যতে নিজেদের মধ্যে যোগাযোগ ও সৌহার্দ্যমূলক সম্পর্ক উন্নয়নে বছরে অন্তত একটি পারিবারিক মিলনমেলার আয়োজন করা যায় কি সে লক্ষ্যে স্বল্প পরিসরে এ মতবিনিময় সভার আয়োজন করেন। সভায় সভাপতিত্ব করেন ডাঃ ওয়াদুদ ভূঁইয়া এবং পরিচালনা করেন বাবুল চৌধুরী ও মোহাম্মদ জামান তপন।

সভার শুরুতে সূচনা বক্তব্য দেন ডাঃ ওয়াদুদ ভূঁইয়া। সভায় উপস্থিত সকল সাবেক কর্মকর্তা নিজেদের পরিচয় এবং কে কত সালে কোন পদে দায়িত্ব পালন করেন তা তুলে ধরেন। সভায় ১৯৭৫ সালে বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠালগ্ন থেকে যে সকল কর্মকর্তা ও সংগঠনের সদস্যবৃন্দ প্রয়াত হয়েছেন তাদের স্মরণ করে এবং তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ‍্য দিয়ে প্রায় অর্ধশত সাবেক কর্মকর্তার উপস্থিতিতে যেন ছোটখাটো মিলন মেলায় পরিণত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে আগামীতে স্বপরিবারে অন্তত একটি মিলনমেলা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। সেই লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় আহ্বায়ক কমিটি গঠনের নীতিগত সিদ্ধান্তের পর কমিটিতে আহ্বায়ক হিসেবে ডাঃ ওয়াদুদ ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক আব্দুর রব মিয়া, সদস্য সচিব বাবুল চৌধুরী, সমন্বয়ক মোহাম্মদ জামান তপন, কোষাধ্যক্ষ নুরল হক, সদস্য মাহমুদ চৌধুরী, একেএম ফজলে রাব্বী, ফখরুল আলমসহ অনেকের নাম প্রস্তাব দেয়া হয়। সভাপতি ডাঃ ওয়াদুদ ভূঁইয়া সকল নাম লিপিবদ্ধ করেন। পরবর্তীতে কারা কমিটিতে থাকবেন বা থাকবেন না এবং বিশেষ কারণে যারা উপস্থিত হতে পারেননি সবাইর সাথে আলোচনা করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।
মতবিনিময় সভায় এমন একটি সুন্দর আয়োজনের জন‍্য উদ্যোক্তা মাহমুদ চৌধুরী, একেএম ফজলে রাব্বী, মোহাম্মদ জামান তপন ও বাবুল চৌধুরীকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন আক্তার হোসেন, আব্দুর রব মিয়া, সউদ আহমেদ চৌধুরী, ফার্মাসিস্ট নুরুল হক, সালামত উল্লাহ, নাসির আলী খান পল, মোহাম্মদ হোসেন খান, ফখরুল আলম, রুহুল আমিন ছিদ্দিকী, নজরুল ইসলাম, কাজী আজহারুল হক মিলন, গিয়াস আহমেদ, খন্দকার ফরহাদ, কিউ জামান, শেখ সিরাজ, জাহিদ খান অরুন, ওয়াসি চৌধুরী, মনিরুল ইসলাম, আজহার হোসেন, নিশান রহিম, সাইফুল ইসলাম, নুরুল হক, বেলাল মাহমুদ, কাজী আজম, ফারুক হোসেন মজুমদার, এস কে জামান, আমিনুল ইসলাম চৌধুরী, আক্তার হোসেন, সানি মোল্লা, ওসমান চৌধুরী, নওশাদ হোসেন, ফারুক চৌধুরী, খান শওকত, ফারহানা, মাঈনুল উদ্দিন মাহবুব, জুয়েল চৌধুরী, সাইফুল্লাহ ভূঁইয়া, সরোয়ার খান বাবু, মোহাম্মদ হায়দার, আলাউদ্দিন প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV