ফাস্টফুড শিশুদের হাঁপানি ও একজিমার ঝুঁকি বাড়ায়!
ডেস্ক: ফাস্ট ফুড খাওয়ার সঙ্গে শিশুদের হাঁপানি ও একজিমা বা চুলকানা জাতীয় চর্মরোগের সংক্রমণ ওতপ্রোতভাবে সম্পর্কিত। ৫০টি দেশের ৫ লাখেরও বেশি শিশুর ওপর গবেষণা পরিচালনার পর এ তথ্য বেরিয়েছে। গবেষণায় দেখা গেছে, যে শিশুরা টেকঅ্যাওয়ে বার্গার খেতে অভ্যস্ত ছিল, তাদের ক্ষেত্রে তীব্র হাঁপানি, একজিমা ও চোখ ওঠার মতো সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। অন্যদিকে প্রচুর ফলমূল খাওয়ার অভ্যাস স্বাস্থ্যগতভাবে সুরক্ষা দেয়। ফাস্ট ফুডে বেশির ভাগ ক্ষেত্রেই সম্পৃক্ত ও ট্র্যান্স-ফ্যাটি এসিড থাকে। এ জাতীয় এসিড রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। অন্যদিকে ফলমূল অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য উপকারী উপাদানে সমৃদ্ধ। টিন এজের প্রথমদিকে যারা সপ্তাহে ৩ বার বা তার বেশি ফাস্ট ফুড খায়, তাদের ক্ষেত্রে তীব্র হাঁপানির সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৩৯ শতাংশ বেশি। ৬ থেকে ৭ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এ ঝুঁকি ২৭ শতাংশ বেশি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। অন্যদিকে সপ্তাহে ৩ বার বা তার বেশি ফলমূল খাওয়ার অভ্যাস হাঁপানি ও একজিমায় আক্রান্ত হওয়ার ঝুঁকি ১১ থেকে ১৪ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয়।মানবজমিন
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion