Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

‘রেড অক্টোবর’ ভাইরাসের নতুন হুমকি

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: January 15, 2013 | 6:46 PM

 

এবার ‘রেড অক্টোবর’ ভাইরাসের হুমকিতে সাইবার দুনিয়া। ২০০৭ সাল থেকে বিভিন্ন দেশ, দূতাবাস এবং পরমাণু ক্ষেত্র থেকে গোপন ও স্পর্শকাতর তথ্য চুরি করছে ভাইরাসটি। সম্প্রতি বার্তা সংস্থা বিবিসিকে এই ভাইরাসের কথা জানিয়েছে অ্যান্টিভাইরাস নির্মাতা ক্যাসপারস্কি ল্যাব।
২০১২ সালের অক্টোবর মাসে ভাইরাসটির উপস্থিতি প্রথম খুঁজে পান রাশিয়ান গবেষকরা। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এবং পিডিএফ ফাইল থেকে শুরু করে এনক্রিপ্টেড ফাইল সবই চুরি করে ভাইরাসটি। এমনকি ডিলিট করে দেয়া ফাইলও খুঁজে নেয় এটি।
ক্যাসপারস্কি ল্যাবের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, রেড অক্টোবর ভাইরাসটির আক্রমণের মূল লক্ষ্য
ছিল পূর্ব ইউরোপ, সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং মধ্য এশিয়ার দেশগুলো। এছাড়াও পশ্চিম ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার একাধিক দেশও ভাইরাসটির আক্রমণের শিকার হয়েছে।
ক্যাসপারস্কির প্রধান নিরাপত্তা গবেষক ভিতালি কামলুক জানিয়েছেন, রেড অক্টোবর আক্রমণের মূল লক্ষ্যগুলো খুব সতর্কতার সঙ্গে বাছাই করেছিল এর নির্মাতারা। ভাইরাসটির আক্রমণ ছিল পূর্ব পরিকল্পিত এবং এর লক্ষ্য ছিল শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি দফতর। কামলুক বলেন, আমরা আমাদের পরীক্ষা-নিরীক্ষা শুরু করেই বুঝে গিয়েছিলাম যে, এটি একটি বড় সাইবার আক্রমণ।
ঔপন্যাসিক টক ক্ল্যান্সির লেখা ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’ উপন্যাসের রেড অক্টোবর সাবমেরিনটির সঙ্গে মিল রেখে নামকরণ করা হয়েছে ভাইরাসটির। গত বছর খুঁজে পাওয়া আরেকটি ভাইরাস ফ্লেইম-এর সঙ্গে অনেক মিল রয়েছে রেড অক্টোবরের। সূত্র : বিডিনিউজ
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV