Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

যত ধনী, তত অসুখী!

অনলাইন ডেস্ক পঠিত: 59 বার

প্রকাশিত: January 17, 2013 | 7:25 AM

আহা, যদি অঢেল অর্থবিত্তের মালিক হওয়া যেত, তাহলে জীবন কতই না সুখের হতো! এমন আক্ষেপ অনেকেই করে থাকেন। তবে চীনে ধনকুবেরদের ওপর চালানো এক জরিপে এই ধারণার উল্টো চিত্র মিলেছে। এতে দেখা গেছে, যে ব্যক্তি যত বেশি ধনী, তিনি তত অসুখী। চীনের শীর্ষস্থানীয় হুরুন রিপোর্ট সাময়িকী সম্প্রতি সে দেশের পাঁচ শতাধিক ধনকুবেরের ওপর ওই জরিপ চালায়। এই ধনবান লোকদের প্রত্যেকের সর্বনিম্ন ১০ লাখ ৬০ হাজার ডলার রয়েছে। কিন্তু এত অর্থবিত্ত থাকা সত্ত্বেও তাঁরা অসুখী। এর কারণ ব্যাখ্যা করেছেন, সাময়িকীটির প্রতিষ্ঠাতা রুপার্ট হুগওয়ার্ফ। গতকাল বুধবার এএফপিকে তিনি বলেন, ‘আপনি অর্থবিত্তের মালিক হচ্ছেন, এর সঙ্গে নানা সমস্যাও কিনে আনছেন। আপনার ব্যবসা বিকশিত হয়েছে, এর মানে আপনার ভোক্তাদের সন্তুষ্ট করার জন্য আপনার ওপর ঘাড়ে বাড়তি চাপ পড়ছে। এ ছাড়া নানা ধরনের সমস্যা প্রতিনিয়তই আপনার সঙ্গী হয়ে উঠছে।’ জরিপে অংশ নেওয়া ধনী ব্যক্তিদের ৩০ শতাংশ বলেছে, তারা কাজ ও জীবনের ভারসাম্য বজায় রাখতে পারে না। ৫০ শতাংশেরও বেশি ধনকুবের জানিয়েছে, নিজের পরিবারের সদস্যদের পর্যাপ্ত সময় দিতে পারে না। এ জন্য তারা অসুখী বোধ করে। ২৫ শতাংশের বেশি উদ্বিগ্ন থাকে তাদের স্বাস্থ্য সমস্যা নিয়ে। জরিপে দেখা গেছে, চীনের ধনকুবেররা কর্মদিবসে গড়ে ৬ দশমিক ৬ ঘণ্টা ঘুমাতে পারেন। শতকরা ২৭ ভাগ ছয় ঘণ্টারও কম সময় ধরে ঘুমানোর সুযোগ পায়। এ কারণেও তাদের মধ্যে অসুখী ভাব জাগে। জরিপে অংশ নেওয়া ধনবতী নারীদের ৩৫ শতাংশই বিবাহবিচ্ছেদ ঘটিয়েছে কিংবা অবিবাহিত থেকে গেছে। এ সংখ্যা পুরুষদের তুলনায় দ্বিগুণ। এএফপি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ