প্রিয়তমা স্ত্রীর জন্য ভালোবাসা

টোকিওর সেই পার্কে মঞ্চে দাঁড়িয়ে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করছেন একজন স্বামী IIIII
অনলাইন ডেস্ক : প্রিয়তমা স্ত্রীর জন্য স্বামীর ভালোবাসা থাকবেই। অনেকে তা বারবার প্রকাশও করেন। কিন্তু জাপানি স্বামীদের মতো নয়। গতকাল মঙ্গলবার রাতে রাজধানী টোকিওর একটি পার্কে অনেক বিবাহিত পুরুষ জড়ো হয়ে চিত্কার করে নিজ নিজ স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। আজ বুধবার রয়টার্সের খবরে এ কথা জানানো হয়। জাপানে নম্র ও স্বল্পবাক মানুষকে স্পষ্টভাষীর চেয়ে বেশি মূল্য দেওয়া হয়। তাই মন খুলে আপনজনের কাছে আবেগ ও ভালোবাসা প্রকাশ করা একটু কঠিনই। দীর্ঘদিনের এ রীতি পাল্টে দেওয়ার উদ্যোগ নিয়েছেন জাপানি স্বামীরা। এ উদ্দেশ্যে পাঁচ বছর ধরে ৩১ জানুয়ারির আগে একটি নির্দিষ্ট দিনে তাঁরা সস্ত্রীক জড়ো হন টোকিওর ওই পার্কে। এ বছরও তার ব্যত্যয় হয়নি। গতকাল পার্কে ফুল দিয়ে সাজানো মঞ্চে উঠে একেকজন মাইকে গলা ফাটিয়ে মনের কথা বলেছেন স্ত্রীর উদ্দেশে। একজন তাঁর স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘গত সাত বছরে অনেকটা মুটিয়ে গেছি, সে কারণে আমি দুঃখিত। কিন্তু এর কারণ তুমি। তুমি সুস্বাদু সব খাবার রান্না করো।’ দর্শক সারিতে বসে থাকা স্ত্রীরা তাদের স্বামীদের এসব কাণ্ড দেখে আনন্দে উচ্ছ্বসিত হয়েছেন। মুহুর্মুহু করতালিতে স্বামীদের এই স্তুতিতে সাড়া দিয়েছেন তাঁরা।প্রথম আলো
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion