Tuesday, 21 July 2026 |
শিরোনাম
Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা Trump Admin Rescinds Public Charge Rule BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation নিউইয়র্কে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের সঙ্গে ইইউ ও জি-৭৭-এর প্রতিনিধিদলের বৈঠক: বাংলাদেশের মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত নিউইয়র্কে জাতিসংঘে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী মনজুর: অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত
সব ক্যাটাগরি

মহিলা ক্রিকেট বিশ্বকাপ শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 133 বার

প্রকাশিত: January 31, 2013 | 8:00 AM

 ভারতে শুরু হচ্ছে দশম আইসিসি মহিলা বিশ্বকাপ-২০১৩। এবার নিয়ে তিনবারের মতো এ টুর্নামেন্ট আয়োজন করছে ভারত। এর আগে ১৯৭৮ এবং ১৯৯৭ সালের মহিলা বিশ্বকাপের স্বাগতিক ছিল দেশটি। এবারের মহিলা ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক ভারত অংশগ্রহণ করছে। এ আটটি দল ‘এ’ ও ‘বি’ গ্রুপের হয়ে প্রতিযোগিতা করবে। ‘এ’ গ্রুপের হয়ে প্রতিযোগিতা করবে স্বাগতিক ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ‘বি’ গ্রুপের হয়ে লড়বে অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও গত আসরের রানার্সআপ নিউজিল্যান্ড। গ্রুপ স্টেজ ও নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ বিশ্বকাপে গ্রুপ পর্বে প্রত্যেক দল একে অপরের সঙ্গে তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। প্রত্যেক গ্রুপের শীর্ষ তিন দল উঠবে ‘সুপার সিক্স’ পর্বে। সুপার সিক্স পর্বের পয়েন্ট তালিকার সেরা দুই দল সরাসরি ফাইনাল খেলবে। এর আগে মহিলা ক্রিকেট বিশ্বকাপের নয়টি আসর অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। সর্বোচ্চ পাঁচবার এ শিরোপা ঘরে তুলেছে তারা। দ্বিতীয় সর্বোচ্চ দু’বার চ্যাম্পিয়ন ইংল্যান্ড। টুর্নামেন্টের নিয়ম অনুসারে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড প্রত্যেক বিশ্বকাপ আসরেই অংশগ্রহণ করে থাকে। কোনো বাছাই পর্ব না খেলেই বিশ্বকাপে অংশগ্রহণের টিকিট পায় আয়োজক দেশ (ভারত)। বাকি চার দলকে বাছাই পর্ব খেলে বিশ্বকাপে অংশগ্রহণের টিকিট নিশ্চিত করতে হয়। ২০১৩ বিশ্বকাপের জন্য ২০১১ সালে বাংলাদেশে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ এবারের বিশ্বকাপে প্রতিযোগিতা করার টিকিট পায়।আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV