মনের কথা বুঝতে পুরুষ পিছিয়ে!
অন্যের অভিব্যক্তি দেখে মনের অবস্থা বুঝতে নারীর তুলনায় পুরুষেরা পিছিয়ে রয়েছেন। যুক্তরাজ্যের মনস্তত্ত্ববিদেরা জানান, একজন মানুষের অভিব্যক্তি দেখে তিনি বন্ধুভাবাপন্ন বা বুদ্ধিমান কি না সে ব্যাপারে নিশ্চিত ধারণা পেতে একজন পুরুষের মস্তিষ্ক দ্বিগুণ পরিশ্রম করে। এডিনবরা বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যার অধ্যাপক স্টিফেন লওরি বলেন, অন্যের অনুভূতি বুঝতে পুরুষেরা তুলনামূলক কম সামর্থ্য নিয়েই নিজেদের মানিয়ে নেওয়ার কৌশল রপ্ত করেছেন। তার পরও তাঁরা বাস্তব জীবনে অন্যের মনোভাব বুঝতে প্রায়ই ভুল করে থাকেন। অন্যের বিভিন্ন অভিব্যক্তি দেখে মানুষের মস্তিষ্কের প্রতিক্রিয়া নির্ণয় (স্ক্যান) করে এই গবেষণা চালানো হয়। অভিব্যক্তির রহস্য নির্ণয়ে প্রত্যেকের প্রয়োজনীয় সময়ের পাঠ নেওয়া হয়। নারী ও পুরুষেরা এই গবেষণায় অংশ নেন। নারীরা তুলনামূলক দ্রুত ও নির্ভুলভাবে অন্যের অভিব্যক্তি ধরতে সমর্থ হন। প্লসওয়ান সাময়িকীতে এই গবেষণার ওপর একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। টেলিগ্রাফ।প্রথম আলো
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion