৯ বছর বয়সেই মা
ডেস্ক: মেক্সিকোয় ৯ বছরের এক শিশু জন্ম দিয়েছে আরেক মেয়ে শিশুর। গত ২৭শে জানুয়ারি জকুইপ্যান হাসপাতালে ভূমিষ্ঠ হয় ২ দশমিক ৭ কেজি ওজনের ফুটফুটে শিশুটি। মা ও সন্তান দু’ জনই সুস্থ রয়েছে বলে জানা গেছে। তবে এতো অল্প বয়সে সন্তান জন্ম দেয়ায় ওই কিশোরীর শারীরিক অবস্থা খুব ভালোভাবে পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেয়া হয়েছে তার পরিবারকে। স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছে। ৯ বছর বয়সী ওই মেয়ের মা ডাফনি বলছিলেন, মাত্র ৮ বছর বয়সে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সদ্যোজাত সন্তানটির পিতার বয়স ১৭ বছর। এদিকে এ ঘটনার পর ওই তরুণ আত্মগোপণ করেছে। স্টেট প্রসিকিউটর অফিসের বিবৃতিতে বলা হয়েছে, আমরা ঘটনাটি জানতে ওই তরুণের খোঁজ করছি। কারণ, ৯ বছরের ওই মেয়েটি এখনও বুঝে উঠতে পারেনি তার সঙ্গে কি ঘটেছে। এটাকে ধর্ষণ বা শিশু যৌন হয়রানির ঘটনা বলে চিহ্নিত করছে কর্তৃপক্ষ।মানবজমিন
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের