Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

দাঁতে নখ কাটা মানসিক সমস্যা

অনলাইন ডেস্ক পঠিত: 102 বার

প্রকাশিত: February 6, 2013 | 10:23 PM

শিশুদের দাঁতে নখ কাটার অভ্যাস দূর করতে অভিভাবকদের সতর্ক হতে হবেডা. আহমেদ হেলাল : দাঁতে নখ কাটা শিশুদের একটি বাজে অভ্যাস। তা অস্বাস্থ্যকরও। এ থেকে রোগ-জীবাণুর আক্রমণ হতে পারে। বড়দের অনেকেই কম যায় না। এ অভ্যাসকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় ‘অনাইকোফ্যাজিয়া’। উদ্বেগজনিত সমস্যা (সাধারণ অ্যাংজাইটি, ওসিডি) থাকলেই অনেকে দাঁতে নখ কেটে উৎকণ্ঠা দূর করার চেষ্টা করে। এ অভ্যাস কমিয়ে আনতে কিছু পরামর্শ—  শুরুতেই সমস্যাটি নজরে এনে তা কমিয়ে আনার বিষয়ে সক্রিয় হতে হবে মা-বাবাকে।  কোন সময়, কোন পরিস্থিতিতে সে নখ কাটে, তা চিহ্নিত করতে হবে।  বয়স যদি পাঁচের ওপরে হয়ে থাকে, তবে তাকে এ অভ্যাস দূর করার জন্য ভালোভাবে বোঝাতে হবে। বকাবকি করা, আঘাত করা চলবে না।  নখগুলোকে সব সময় সুন্দর করে কেটে রাখতে হবে। ভাঙা নখ বয়ে বেড়ানো চলবে না।  কিছু অবিষাক্ত তেতো স্বাদের তরল আছে, যা নখে লাগিয়ে রাখা যায়। চিরতার রস বা নিমের রসও লাগানো যায়।  প্লাস্টিকের নকল নখ লাগিয়ে রাখা যায়। পাতলা সুতির বা রাবারের হ্যান্ড গ্লাভসও ব্যবহার করা যায়।  মন অন্যদিকে সরিয়ে রাখতে হবে। কবজিতে সাধারণ রাবার ব্যান্ড লাগিয়ে রাখা হয়—যখনই নখ কাটার প্রবণতা শুরু হবে, তখন শিশুটি নিজেই রাবার ব্যান্ড ধরে টেনে টেনে হাতে আলতো আঘাত করবে।  শিশুটি কোনো মানসিক চাপে আছে কি না খেয়াল করুন এবং তা দূর করার চেষ্টা করুন।  গুরুতর ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে উদ্বেগবিরোধী ওষুধ সেবন ও সাইকোথেরাপি গ্রহণ করতে হয়।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ