Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

চালকবিহীন গাড়ি বানালো অক্সফোর্ড

অনলাইন ডেস্ক পঠিত: 194 বার

প্রকাশিত: February 18, 2013 | 5:36 PM

সার্চ জায়ান্ট গুগলের পর এবার চালকবিহীন গাড়ি নির্মাণ করে দেখালো যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। একে রোবটচালিত গাড়ি হিসেবে তুলে ধরেছেন বিজ্ঞানীরা। বিবিসি জানিয়েছে, চালকবিহীন হলেও প্রযুক্তিগত দিক থেকে এটা গুগলের গাড়ি থেকে ভিন্ন। অক্সফোর্ডের চালকবিহীন গাড়িতে লেজার ও ছোট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। নির্মাতারা জানিয়েছেন, গাড়িটি তার সামনে হঠাত্ কারও উপস্থিতি টের পেলে গাড়ির সেন্সর নিজেই গতি নিয়ন্ত্রণ করে দাঁড়িয়ে যাবে। এ গাড়িগুলো জ্বালানি সাশ্রয়ী বলেও দাবি করেছেন বিজ্ঞানীরা। আগামী ১৫ বছর নাগাদ চালকবিহীন গাড়ি বা রোবটচালিত গাড়ি প্রচুর পরিমাণে উত্পাদন হবে বলেও জানিয়েছেন অক্সফোর্ডের প্রকৌশলীরা। গুগলের উদ্ভাবিত চালকবিহীন গাড়ি বেশ আলোচিত। ইতোমধ্যে কম্পিউটারাইজড সিস্টেমে গাড়িগুলো তিন লাখ মাইল পথ পাড়ি দিয়েছে কোনো দুর্ঘটনা ছাড়াই। অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রকৌশল বিজ্ঞানের অধ্যাপক পল নিউম্যান বলেন, যুক্তরাজ্যেও অক্সফোর্ড রোবট গাড়ি প্রকল্প বাস্তবায়নে ক্যালিফোর্নিয়ার পথ অবলম্বনের চেষ্টা করছে। সূত্র : বিডিনিউজ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ