স্কটল্যান্ডে ১৬ বাংলাদেশী গ্রেপ্তার
ডেস্ক: বৃটেনের স্কটল্যান্ডের অ্যাংগাস এলাকার তিনটি ভারতীয় রেস্টুরেন্ট থেকে ১৬ বাংলাদেশীকে গ্রেপ্তার করেছে ইউকে বর্ডার এজেন্সি (ইউকেবি)। গোপন সংবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাতে রেস্টুরেন্টগুলোতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে ইউকেবিএ। বৃটিশ অভিবাসন কর্মকর্তারা মনিফিলথ ও ফোরফার এলাকার বেঙ্গল নামে দুটি পৃথক রেস্টুরেন্ট ও কিরিমুইর এলাকার দ্য সোয়ান নামে অপর একটি রেস্টুরেন্টে এ অভিযান চালায়। ইউকেবিএর দেয়া তথ্যানুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ৬০ ইমিগ্রেশন সদস্য অভিযান শুরু করেন। এ অভিযান চলে ৯ ঘণ্টা অর্থাৎ ভোররাত ৩টা পর্যন্ত। অভিযানে যে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সবাই বাংলাদেশী নাগরিক বলে জানা গেছে। এর মধ্যে ৩ জনকে নাগরিকত্ব পেতে অবৈধ পন্থা অবলম্বন করার দায়ে আটক করা হয়েছে। অপর ১৩ জনকে অবৈধভাবে কাজ করার দায়ে বৃটেন থেকে বহিষ্কার করা হতে পারে। স্কটল্যান্ডভিত্তিক অনলাইন সংবাদপত্র কুরিয়ার এ তথ্য দিয়েছে। এদিকে ইউকেবিএর এক মুখপাত্র জানিয়েছেন, আটকদের সবাই বাংলাদেশী নাগরিক ও সবাই পুরুষ। তবে তাদের পরিচয় প্রকাশ করেননি তিনি।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion