নির্ঘুম রাত থেকে মুক্তি পেতে পাল্টে ফেলুন জীবনধারা
ডা. মুনতাসীর মারুফ : একজন পূর্ণবয়স্ক মানুষ সাধারণত দৈনিক ছয় থেকে আট ঘণ্টা ঘুমিয়ে থাকেন। নানা কারণে আমাদের ঘুমের সমস্যা হতে পারে। শারীরিক-মানসিক রোগের কারণে যেমন অনিদ্রা দেখা দেয়, তেমনি জীবনযাপন প্রণালিও অনেক সময় ঘুমের ব্যাঘাতের কারণ। ঘুমকে পর্যাপ্ত ও নিখুঁত করে তুলতেও চাই কিছু স্বাস্থ্যকর অভ্যাস। জেনে নিন ভালো ঘুমের জন্য কী কী দরকার। —বিছানা শুধু ঘুমের জন্যই ব্যবহার করুন। বিছানায় বসে খাওয়া, টিভি দেখা, ল্যাপটপ চালানো ইত্যাদি মোটেও ভালো অভ্যাস নয়। —বিছানায় যাওয়ার আগেই সংসার ও অফিসের যাবতীয় চিন্তা-ভাবনার কাজ সেরে রাখুন। ঘুমের আগে উত্তেজনা সৃষ্টি করে, এমন কোনো কাজ করবেন না। যেমন ভয়ের বা উত্তেজনাপূর্ণ কোনো সিনেমা দেখা। —ভরা পেটে ঘুমাতে যাবেন না। ঘুমানোর কমপক্ষে দুই ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নিন। খাবারের সঙ্গে সম্ভব হলে এক গ্লাস হালকা গরম দুধ পান করুন। —ঘুমানোর সময় কক্ষের বাতি নিভিয়ে দিন। কক্ষটি উচ্চ শব্দ বা কোলাহলমুক্ত রাখুন। —রাত জেগে পড়াশোনা, টিভি দেখা, মুঠোফোনে কথা বলা, কম্পিউটার চালানো, ফেসবুকিং, ব্লগিংয়ের অভ্যাস ত্যাগ করুন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে শুয়ে পড়ুন। সকালে নির্দিষ্ট সময়ে বিছানা ছাড়ুন। —রাতে ঘুম ভালো না হলেও দুপুরে বা বিকেলে ঘুমাবেন না। সন্ধ্যার পর চা-কফি থেকে বিরত থাকুন। —ধূমপান ও মাদক বর্জন করুন। নিয়মিত ব্যায়াম করুন। তবে, সন্ধ্যার পর বা ঘুমের আগে ভারী ব্যায়াম না করাই ভালো। শিথিলায়ন বা রিলাক্সেশন চর্চা করতে পারেন। কারণে-অকারণে ঘুমের ওষুধ খাওয়া স্বাস্থ্যকর অভ্যাস নয়। যদি প্রয়োজন হয়, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন।প্রথম আলো
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের